• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    
 
ads

রাঙামাটিতে প্রথমবারের মতো ফুরমোন ট্রেকিং এক্সপিডিশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2018   Friday

পার্বত্যাঞ্চলে অ্যাডভেঞ্চার কার্যক্রমকে জনপ্রিয় করতে এবং পর্যটন খাতকে প্রচার ও প্রসার ঘটাতে শুক্রবার প্রথম বারের মতো রাঙামাটিতে ফুরমোন ট্রেকিং এক্সপিডিশন অনুষ্ঠিত হয়েছে।


পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের যৌথ আয়োজিত শহরের অদূরে সাপছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফুরমোন ট্রেকিং এক্সপিডিশনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা।

 

এসময় সেনা বাহিনীর রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃকর্নেল রেদওয়ান, বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের পরিচালক মশিউর খন্দকার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য(প্রশাসন) আশীষ কুমার বড়–য়া ,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য(পরিকল্পনা) ডঃ প্রকাশ কান্তি চৌধুরী,রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিউল আজমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


পরে সাপছড়ি ইউনিয়নের মধ্যম পাড়ার ফুরমোন পাদ দেশ থেকে ট্রেকিং এক্সপিডিশন প্রতিযোগিতা শুরু হয়। এতে তিন পার্বত্য জেলা থেকে ২১ জন ও দেশের অন্যান্য স্থান থেকে ১২জনসহ মোট ৩৩ জন ট্রেকিং এ অংশ নেন। প্রায় দুই ঘন্টা ট্রেকিং শেষ পুনরায় ফুরমোন পাদদেশে গিয়ে প্রতিযোগিতা সমাপ্ত হয়। পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সন্মেলন কক্ষে অংশ গ্রহনকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বোর্ডের চেয়ারম্যান ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ