• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে শুক্রবার ফুরমোন ট্রেকিং এক্সপিডিশন অনুষ্ঠিত হচ্ছে

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Nov 2018   Thursday

প্রথম বারের মতো রাঙামাটিতে শুক্রবার ফুরমোন ট্রেকিং এক্সপিডিশন অনুষ্ঠিত হচ্ছে। পার্বত্যাঞ্চলে অ্যাডভেঞ্চার কার্যক্রমকে জনপ্রিয় করতে এবং পর্যটন খাতকে প্রচার ও প্রসার ঘটাতে এ আয়োজন।


বৃহস্পতিবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ক্লাবের যৌথ আয়োজিত এক সংবাদ সন্মেলনে একথা জানানো হয়।


পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সন্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে বলা হয়, ফুরমোন ট্রেকিং এক্সপিডিশন এর মূল উদ্দেশ্য হচ্ছে পার্বত্যাঞ্চলের সম্ভাব্য পর্যটন খাতকে প্রচার ও প্রসার, এ অঞ্চলের সংস্কৃতি প্রকৃতি সংরক্ষণ উন্নয়ন এবং পর্যটক ও ভ্রমনকারীদের সাথে স্থানীয় বাসিন্দাদের সম্প্রীতি, সৌহার্দ্যে বন্ধন দৃঢ় হয়ে ফুরমোন পাহাড়কে একটি আকর্ষনীয় ট্রেকিং ডেস্টিশেনে পরিচিতি ও প্রতিষ্ঠা করা। এর আয়োজন করা হয়েছে। তিন পার্বত্য জেলা থেকে ২১ জন ও দেশের অন্যান্য স্থান থেকে ১২জনসহ মোট ৩৩ জন ট্রেকিং এ অংশ নিচ্ছেন।


সংবাদ সন্মেলনে বলা হয়, শুক্রবার সকাল ৯টার দিকে সাপছড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফুরমোন ট্রেকিং এক্সপিডিশন এর উদ্বোধন করা হবে। ট্রেকিং শেষে যৌথ খামার ফিনিসিং পয়েন্টে নেমে আসবেন অংশ গ্রহনকারীরা।


সংবাদ সন্মেলনে আরো বলা হয়, এ ট্রেকিং এর মধ্য দিয়ে ফুরমোন পাহাড়ের টেকসই ট্রেকিং নকশা প্রনয়ন, মূল ট্রেকিং রুটগুলো উন্নয়নের জন্য ফুরমোন হেল্প ট্র্যাক সাইন তৈরী, ট্র্যাক করার করার জন্য একটি পূর্নাঙ্গ কাঠামো প্রস্তাব তৈরী ছাড়াও স্থির চিত্র, ভিডিও ও ডকুমেন্টারী ও প্রচার সরঞ্জামের মাধ্যমে ফুরমোন পাহাড় অভিযান বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হবে।


সংবাদ সন্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা, বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, বোর্ডের বাস্তবয়ন সদস্য প্রকাশ কান্তি চৌধুরী,সেনা বাহিনীর রাঙামাটি সদর জোন কমান্ডার লেঃকর্নেল রেদওয়ান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নুরুল ইসলাম, বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের সভাপতি মশিউর খন্দকার,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিউল আজম।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ