• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

প্রোগ্রেসিভ কার্যালয় ও প্রশিক্ষন সেন্টার পরিদর্শনে উন্নয়ন বোর্ড চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Nov 2018   Thursday

বৃহস্পতিবার বেসরকারী সংস্থা প্রোগ্রেসিভ কার্যালয় ও প্রশিক্ষন সেন্টার পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।

 

 

রাঙামাটি শহরের বনরুপা এলাকার অস্থায়ী কার্যালয় ও প্রশিক্ষন সেন্টার পরিদর্শনকালে প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, উপদেষ্ঠা ও আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক বিপ্লব চাকমা, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য মোঃ ওমর ফারুক, পুতুল বিকাশ চাকমা, ট্রেড কো-অর্ডিনেটর নুকু চাকমা’সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


উন্নয়ন বোর্ড চেয়ারম্যান প্রতিষ্ঠানটির সেলাই, কম্পিউটার, ব্যাগ, প্রদশর্নী ও বিক্রয় সেন্টার’সহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণরত সেন্টার পরিদর্শন ও প্রশিক্ষনার্থীদের কথা বলেন।


পরিদর্শন শেষে সংক্ষিপ্ত এক আলোচনাসভায় প্রজেক্টরের মাধ্যমে প্রোগ্রেসিভ প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, ভিশন-মিশন, প্রতিষ্ঠানের লক্ষ্য-উদ্দেশ্য, ব্যবস্থাপনা কৌশল, প্রস্তাবিত ট্রেডসমূহ, উদ্যেক্তা সৃষ্টি করন’সহ বিভিন্ন পরিকল্পনা উপস্থাপন করা হয়।


উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা প্রতিষ্ঠানটির কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে বলেন, এ জেলার শিল্প-উদ্যোক্তা ও কারিগরি দক্ষতায় প্রশিক্ষণ প্রদানে এই প্রতিষ্ঠানটির যথাযথ অবদান রয়েছে। পাশাপাশি বেকার যুবদের প্রশিক্ষণ ও আত্নকর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভুমিকা রাখছে। তিনি আগামীতে এই প্রতিষ্ঠানটির উন্নয়নে উন্নয়ন বোর্ড হতে সহযোগীতা প্রদানের প্রতিশ্রুতি দেন। পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির নিজস্ব তৈরিকৃত হস্থশিল্পের সামগ্রী উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের হাতে তুলে দেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ