• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    
 
ads

মহালছড়ির মাইসছড়িতে মহিলা সমাবেশ

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Nov 2018   Thursday

গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণের লক্ষ্যে খাগড়াছড়ি মহালছড়ি উপজেলার মাইসছড়িতে বৃহস্পতিবার মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 

জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে খাগড়াছড়ির মাইসছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্যে মহালছড়ি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, মাইসছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজ মুকুট চাকমা ও মাইসছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা ওয়াংম্রাসং মারমা প্রমূখ।


সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা, বাল্য বিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম প্রতিরোধে নারী ক্ষমতায়নের গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখছে। বিগত ৯ বছরে জাতীয় ও আর্ন্তজাতিক বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের অর্জিত সাফল্য সমূহ সম্পর্কে গ্রামীণ জনগণকে তথ্য প্রদান ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ