• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে সমবায় দিবস পালিত

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2018   Sunday

রোববার জুরাছড়ি উপজেলায় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা শ্যামল চক্র বর্তির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা। বিশেষ অতিথি পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিমেন্ট চাকমা, জুরাছড়ি ইউপি সচিব অনিল কুমার চাকমা, থানা প্রতিনিধিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার সকল মানুষের মৌলিক চাহিদা পূরণে সমবায় ভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক গুরুত্বারোপন করেছে। সকল সমবায় সমিতিতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয়-ঋনদান, দুগ্ধ, কুটির শিল্প, গামেন্টস, আবাসন, ব্যাংক, বীমা, পন্য বিপণন, আশ্রয়ণ এবং একটি বাড়ী একটি খামার প্রভৃতি ক্ষেত্রে সমবায়কে অবলম্বন করে এগিয়ে যাচ্ছে। ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর উন্নয়নে একটি বাড়ী একটি খামার প্রকল্পের আওয়াতায় গ্রহণ করা হয়েছে সমবায় ভিত্তিক নানা উন্নয়ন প্রকল্প।

 

বক্তারা আরো বলেন, প্রান্তিক জনগোষ্ঠীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনে সমবায়ের কোন বিকল্প নেই। টেকসই উন্নয়নের জন্য সর্বাগ্রে দরকার উন্নয়নের পথ ও পদ্ধতি নির্ধারণ এবং উন্নয়ন প্রক্রিয়ায় সকলের অংশগ্রহন। ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে পুঁজি গঠন, স্থানীয় পর্যায়ে সংগঠন তৈরি করে জনগণকে উন্নয়নের অংশীদার করার জন্য সমবায়ই হতে পারে উৎকৃষ্ট পদ্ধতি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ