• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে জেলা পরিষদের উন্নয়ন কমিটির সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Nov 2018   Sunday

রোববার রাঙামাটি পার্বত্য জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য নূরুল আলম, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা মনোয়ারা আক্তার জাহান, রাঙ্গামাটি ডিবি পুলিশ বিভাগের ওসি মোহাম্মদ আইয়ুব, রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এর সভাপতি বেলায়েত হোসেন’সহ জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন,  এ জেলায় জনগণের জীবনমান উন্নয়ন ও কল্যাণে জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান প্রধান, নাগরিক সমাজ এবং আইনশৃঙ্খলা বাহিনী’সহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলে সমন্বিতভাবে কাজ করলে এ জেলার উন্নয়ন ঘটবে। এ জেলার উন্নয়ন ঘটলে পাশের জেলাও এ জেলাকে অনুসরণ করবে। তিনি আরো বলেন, দায়িত্ব সম্পর্কে আমাদের সকলকে আরো সচেতন হতে হবে। জেলার উন্নয়নমূলক কর্মকান্ড ও অর্জন ধরে রাখার লক্ষ্যে উন্নয়ন সভার মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করতে তিনি পরিষদের প্রতিটি সভায় প্রতিষ্ঠান প্রধানদের উপস্থিত থাকার আহ্বান জানান। তিনি আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে সবাইকে সহযোগিতা প্রদানের অনুরোধ জানান।

 

সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য নূরুল আলম বলেন, পরিষদ হতে প্রতিটি উপজেলায় নার্সারী স্থাপন করে স্বল্প মূল্যে চাষীদের মধ্যে চারা বিতরণ এবং প্রত্যন্ত অঞ্চলে পানির সুবিধার্থে ডিপ টিউবওয়েল স্থাপনের অনুরোধ জানান। তিনি বলেন, এ জেলায় উৎপাদিত ফল-ফলাদি ও শাক সবজি সংরক্ষণের জন্য একটি হিমাগার স্থাপন করা খুবই জরুরী। এ বিষয়ে তিনি পরিষদকে উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন। তিনি জেলার প্রতিটি উন্নয়ন কর্মকান্ডে আঞ্চলিক পরিষদের সহযোগিতা থাকবে বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

 

রাঙামাটি ডিবি পুলিশ বিভাগের ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধমূলক কর্মকান্ড ও মাদক বিক্রী ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে। তিনি বলেন, যে কোন ধরনের অপরাধমূলক কর্মকান্ড যাতে এ জেলার কোন এলাকায় না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। এরপরও যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য থাকলে তা পুলিশ প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

 

রাঙামাটি পৌরসভার কাউন্সিলর কালায়ন চাকমা বলেন, বর্তমানে পৌরসভার একটি প্রকল্পের মাধ্যমে পৌর এলাকার ফিসারীঘাট হতে উপজেলা পরিষদ পর্যন্ত ফুটপাত সম্প্রসারণের কাজ চলছে। এছাড়া অবাধে গবাদী পশু বিচরণ বন্ধে কার্যক্রম চলছে। 

 

জেলা আনসার ভিডিপি’র কর্মকর্তা অজিত কুমার চাকমা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রে সুষ্ঠভাবে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ প্রদান কার্যক্রম চলছে। 

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর এডি মোঃ দিদারুল আলম বলেন, কাউখালী উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর নতুন কার্যালয়ের জন্য জনবল ও গাড়ী পাওয়া গেছে। আগামী মাসে ২য় সপ্তাহে নতুন কার্যালয়টি উদ্বোধন করা হবে। 

 

এলজিইডি এর সহকারী প্রকৌশলী রিয়াদ মাহমুদ বলেন, রাঙ্গামাটি আসামবস্তী- কাপ্তাই সড়ক মেরামত ও প্রশস্থকরণে প্রকল্প গ্রহণ করা হবে। এ লক্ষ্যে কনসালটেন্ট নিয়োগ করা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ