• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটির দুর্গম বসন্ত পাংখোয়া পাড়ায় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যাদের পরিদর্শন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2018   Monday

রাঙামাটির বালুখালী ইউনিয়নের দুর্গম বসন্ত পাংখোয়া পাড়া পরিদর্শন করেছেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা। পরিদর্শনকালে বসন্ত পাংখোয়া পাড়াবাসীর পক্ষ থেকে তাকে উঞ্চ সংবর্ধনা দেয়া হয়।

 

গেল ২০ অক্টোবার পরিদর্শনকালে রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা বসন্ত পাংখোয়া পাড়ার লোকজনদের সাথে বিভিন্ন সমস্যার ব্যাপারে কথা বলেন। এসময় বসন্ত পাংখোয়া পাড়াবাসী তাকে পেয়ে পাড়ার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং আনন্দে উদ্বেলিত হয়ে পড়েন। পরে রাতে পরিরষদ চেয়ারম্যানের সৌজন্য মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বসন্ত পাংখোয়া পাড়ার কিশোর-কিশোরীরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পড়ে মনোমুগ্ধকর ঐহিত্যবাহী বাশ নৃত্য পরিবেশন ছাড়াও গান পরিবেশন করে। অনুষ্ঠানে বসন্ত পাংখোয়া পাড়ার শিশুসহ নারী-পুরুষরা অংশ নেন।


সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা। এছাড়া বক্তব্যে দেন বসন্ত পাংখোয়া পাড়ার বাসিন্দা ও বালুখালী ইউপির সাবেক মেম্বার নিকোলাই পাংখোয়া, সমাজকর্মী যশেশ্বর চাকমা বিল্টু, বিশিষ্ট সাংবাদিক হিমেল চাকমা। অনুষ্ঠানে পাড়ার বিশিষ্ট মুরুববী ছাড়াও চেয়ারম্যানের সফর সঙ্গী সাংবাদিক ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান শেষে পরিষদ চেয়ারম্যান পাংখোয়া পাড়ার সাংস্কৃতিক দলকে নগদ অর্থ তুলে দেন। এছাড়া পাংখোয়া পাড়াবাসীদের জন্য চেয়ারম্যানের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয়।


উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা বলেন, পাংখোয়া পাড়ায় নিজেই এসে বুঝতে পেরেছি এখানকার মানুষ সত্যিই উন্নয়নসহ বিভিন্ন কিছুই থেকে অবহেলিত রয়েছেন। তবে বসন্ত পাংখোয়া পাড়াটি খুবই সুন্দর ও মনোমুগ্ধকর। এ ধরনের মনোমুগ্ধকর ও প্রাকৃতিক পরিবেশের গ্রাম কোথাও দেখা যায় না।


তিনি আরো বলেন, এই বসন্ত পাংখোয়া পাড়াটি যুগ যুগ অবহেলিত রয়েছে। এই গ্রামের লোকজন সত্যিই পরিশ্রমী। নিজেদের উৎপাদিত কলা, তরিতরকারীসহ বিভিন্ন পণ্য উৎপাদন করে দুর্গম পথ পাড়ি দিয়ে জুরাছড়ি উপজেলার বনযোগী ছড়া বাজারের বিক্রি করে থাকেন। এসব উৎপাদিত পন্য বিক্রি করতে ও যাতায়াতের জন্য একটি রাস্তা প্রয়োজন। এছাড়া বিদ্যূৎসহ নানান উন্নয়ন দরকার। তবে তার উপজেলা পরিষদের সীমিত বাজেট থাকার কারণে ইচ্ছে থাকার সত্বেও বসন্ত পাংখোয়া পাড়ার জন্য উন্নয়ন করা সম্ভব নয়। তাই সরকারের এই পাড়াটির প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে উন্নয়ন করা দরকার।


তিনি বসন্ত পাংখোয়া পাড়াবাসী যাতে ধর্মীয়, সাংস্কৃতিসহ নানান অনুষ্ঠান করতে পারে সে জন্য তার উপজেলা পরিষদের পক্ষ থেকে একটি সাউন্ড সিস্টেম প্যানেল, গীর্জার জন্য একশ ওয়াট এর দুটি সোলার প্যানেল ও হারমোনিয়াম দেয়ার ঘোষনা দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ