• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি সরকারি কলেজের ভাইস-প্রিন্সিপালকে এসএসসি‌`র ৮৯ ব্যাচের বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Oct 2018   Sunday

রাঙামাটি সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক বিধান চন্দ্র বড়ুয়াকে এসএসসি ৮৯ ব্যাচের স্বজন সন্মিলন পরিষদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।


শনিবার রাঙামাটি পুরতান কোর্ট বিল্ডিংয়ের শহীদ মিনারস্থ চন্দ্রিমা রিভার ভিউ পার্কের কনফারেন্স হলে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সরকারি কলেজে সদ্য অবসরে যাওয়া ভাইস প্রিন্সিপাল অধ্যাপক বিধান চন্দ্র বড়ুয়া। এসএসসি ৮৯ ব্যাচের স্বজন সন্মিলন পরিষদের সভাপতি আবু সৈয়দের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন স্বজন সন্মিলন পরিসদের সাধারন সম্পাদক অম্লান চাকমা। স্বজন সন্মিলন পরিসদের সদস্য ফারুক আহম্মেদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিদায়ী ভাইস প্রিন্সিপাল অধ্যাপক বিধান স্যারকে নিয়ে স্মৃতি চারণ করেন ৮৯ ব্যাচের হাসান উদ্দিন আহমেদ, মোঃ আলী, আব্দুর রশীদ, বিনা প্রভা চাকমা, শামসুল আলম, রাজু দে, বাঞ্চিতা চাকমা।


এ সময় রাঙামাটি সরকারী কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক অনির্বান বড়ুয়া, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, দর্শন বিভাগের প্রভাষক জ্যোতিনাক্ষ চাকমা, এবং হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আবু সাইদ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে এসএসসি ৮৯ ব্যাচের স্বজন সন্মিলন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র শিক্ষকের এক মিলন মেলায় পরিণত হয়।


অনুষ্ঠানে রাঙামাটি সরকারি কলেজে সদ্য অবসরে যাওয়া ভাইস প্রিন্সিপাল অধ্যাপক বিধান চন্দ্র বড়ুয়ার হাতে এসএস সি ৮৯ ব্যাচের স্বজন সন্মিলন পরিসদের পক্ষ থেকে একটি শুভেচ্ছা স্মারক ও বেশ কিছু উপহার সামগ্রী তুলে দেয়া হয়। পরে বিদায়ী ভাইস প্রিন্সিপাল অধ্যাপক বিধান চন্দ্র বড়ুয়ার সন্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজন করা হয়।


বিদায়ী ভাইস প্রিন্সিপাল অধ্যাপক বিধান চন্দ্র বড়ুয়া বলেন, রাঙামাটি সরকারি কলেজে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা প্রয়োজন। মোবাইল ফোনের কারনে রাঙামাটি সরকারী কলেজের ছেলেমেয়েরা নৈতিকতা হারাচ্ছে এবং তারা ক্রমেই ধ্বংসের দিকে যাচ্ছে। শিক্ষার্থীদের ক্লাসমুখী ও শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে রাঙামাটি সরকারি কলেজ কর্তৃপক্ষ মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে পারে।


বিদায়ী ভাইস প্রিন্সিপাল আরো বলেন, মোবাইল ফোনের কারনে ইতোমধ্যে রাঙামাটি সরকারী কলেজে এর কুপ্রভাব পড়তে শুরু করেছে।এ অবস্থা আর চলতে দেয়া যায়না। এ জন্য শিক্ষক অভিভাবকদের চিন্তা করার সময় এসেছে। আগামী প্রজন্মকে রক্ষা করতে এখনই নজর দিতে হবে।


তিনি রাঙামাটি সরকারি কলেজে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার শ্লোগান নিয়ে তা কার্যকর করতে জোড়ালো পদক্ষেপ নিতে এসএস সি ৮৯ ব্যাচের সকল সদস্যকে ভূমিকা রাখারও আহবান জানান।


সংবর্ধনার জবাবে বিদায়ী ভাইস প্রিন্সিপাল অধ্যাপক বিধান চন্দ্র বড়ুয়া আবেগ আপ্লুত কন্ঠে বলেন, ৮৯ ব্যাচের শিক্ষার্থীরা এত বছর পরে যেভাবে স্মরণ করলো সকলের ভালোবাসা আর আন্তরিকতায় আমি অভিভূত। ছাত্র ছাত্রীরা মনে রেখে স্যারকে যে ভাবে সন্মানিত করলো তার কোন প্রতিদান দেয়া যাবে না।


তিনি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদের লেখা বইয়ের একটি উক্তির প্রসঙ্গে ভিন্ন মত পোষন করে বলেন, আমার ছাত্র ছাত্রীদের নিয়ে আমি নির্ধিধায় বলতে পারি,আমি নিষ্ফলা মাঠের কৃষক নই। ছাত্রছাত্রী সকলেই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত । এ অর্জন আমার শিক্ষক জীবনের বড় স্বার্থকতা।


ব্যাক্তি জীবনে চাওয়া পাওয়ার আর কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, একজন শিক্ষক হিসাবে ছাত্র ছাত্রীদের কাছ থেকে অনেক সন্মান পেয়েছি। তাদের সকলের মনের মাঝে নিজেকে স্থান করে নেয়াটা অনেক বড় পাওনা বলে তিনি উল্লেখ করেন।


তিনি ৮৯ ব্যাচের শিক্ষার্থীদের স্বজন সন্মিলন পরিষদের সেবা মুলক কার্যক্রমের প্রশংসা করে বলেন ,বিভিন্ন পেশায় ছাত্র ছাত্রীরা আজ প্রতিষ্ঠিত।সমাজ ও রাষ্ঠ্রের জন্য তারা অবদান রেখে চলেছে। এ ধারা অব্যাহত রাখতে তিনি স্বজন সন্মিলন পরিষদের সঙ্গে যে কোন সেবা মূলক কাজে তিনি নিজে সম্পৃক্ত থাকার কথা ব্যক্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ