• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে পূজামন্ডপ পরিদর্শন ও স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2018   Wednesday

বুধবার খাগড়াছড়ির মহালছড়িতে সনাতন ধম্বাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন দুর্গামহোৎসব এর পূজা মন্ডপ পরিদর্শন ও এ মহোৎসব উপলক্ষে সাধারণ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরন করা হয়।

 

স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন করেছেন খাগড়াছড়ি জেলা পরিষদ এর অন্যতম সদস্য জুয়েল চাকমা। মহালছড়ি শ্রী শ্রী দক্ষিণা কালি মন্দিরে পূজা মন্ডপ পরিদর্শন করার পর স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন করা হয়। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহাম্মদ মিছবাহুল আলম, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি নিলোৎপল খীসা, সাধারণ সম্পাদক ও মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, পূজা উদযাপন কমিটির সভাপতি বাবলু চৌধুরী, সাধারণ সম্পাদক সাগর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি চিন্তাহরণ শর্মা ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন।

 

এ সময় জুয়েল চাকমা বলেন, শেখ হাসিনার আমলে বাংলাদেশের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারছে,  এই ধারা যাতে অব্যাহত থাকে সেজন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী “ধর্ম যার যার, উৎসব সবার” উল্লেখ করে জুয়েল চাকমা বলেন, পাহাড়ে সকল ধর্মের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে বসবাস করতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকায় ভোট প্রার্থনা করেন তিনি। সারাদেশের ন্যায় পাহাড়ের জাতি গোষ্টির জীবন যাত্রার মান বৃদ্ধিসহ এদেশের উন্নয়নে নৌকার বিকল্প নেই মন্তব্য করেন জুয়েল চাকমা। বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন কালে পুজা উদযাপন কমিটির হাতে নগদ টাকার অনুদান প্রদান করেন জুয়েল চাকমা। সবাইকে আওয়ামীলীগ এর সাথে থেকে বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ