• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে বিভিন্ন পূজামন্ডপে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের পরিদর্শন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2018   Wednesday

সকল সম্প্রদায়ের সম্প্রীতির বন্ধন অটুট রেখে বাংলাদেশের উন্নয়ন করাই হচ্ছে বর্তমান সরকারের লক্ষ্য। এই লক্ষ্যকে বাঁচিয়ে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানালেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

বুধবার রাঙামাটি জেলার বাঘাইছড়ি, লংগদু ও বরকল উপজেলার বিভিন্ন শারদীয়া দুর্গোৎসব পূজা মন্ডপ পরিদর্শনকালে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

পরিষদ চেয়ারম্যান আরো বলেন, বিএনপি জামায়াত জোট সরকার থাকার সময় দেশে কোন ধর্মের মানুষ শান্তিতে ছিলো না। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার আছে বলেই বাংলাদেশের সকল সম্প্রদায় তাদের নিজস্ব সংস্কৃতি ও ধর্মীয় উৎসবগুলো সঠিক ভাবে পালন করতে পারছে বলে তিনি মন্তব্য করেন।

 

এ সময় জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা, জেলা পরিষদ সদস্য মোঃ জানে আলম, জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, বাঘাইছড়ি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন, লংগদু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু দাশ, জেলা পূজা উদ্্যাপন পরিষদের যুগ্ম আহবায়ক শ্যামল মিত্র, রাঙ্গামাটি জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেলের সদস্য ও সাংবাদিক নন্দন দেবনাথ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য বৃন্দ সকালে বাঘাইছড়ি উপজেলার করেঙ্গাতলী হরি মন্দির সার্বজনীন দূর্গোৎসব মন্ডপ, বাঘাইছড়ি মারিশ্যা কালী মন্দির সার্বজনীন দূর্গোৎসব মন্ডপ, দুরছড়ি হরি মন্দির সার্বজনীন দূর্গোৎসব মন্ডপ, লংগদু উপজেলা হরি মন্দির সার্বজনীন দূর্গোৎসব মন্ডপ, লংগদু সার্বজনীন দূর্গোৎসব মন্ডপ, বরকল উপজেলার সুবলং হরি মন্দির সার্বজনীন দূর্গোৎসব মন্ডপ পরিদর্শন করেন।

 

পরিদর্শন কালে জেলা পরিষদ চেয়ারম্যান বিভিন্ন মন্দিরে আওয়ামীলীগ সরকারের আমালে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ঘুরে দেখেন এবং অসমাপ্ত কাজ গুলো সময় ও সুযোগ মতো উন্নয়ন কর্মকান্ড হাতে নেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। এছাড়া সুবলং হরি মন্দির সার্বজনীন দূর্গোৎসব মন্ডপে বরকল উপজেলা সদস্য সবির কুমার চাকমার পক্ষ ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ