• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

জুরাছড়িতে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

সুমন্ত চাকমা,জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Oct 2018   Tuesday

মঙ্গলবার রাঙামাটি জুরাছড়ি উপজেলায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জুরাছড়ি ভুবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) সাজিয়া পারভীন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ খোরশেদ আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। 

 

মতবিনিময়সভা শেষে চেয়ারম্যান জুরাছড়ির দুর্গা মন্ডপ পরিদর্শন করেন এবং সুন্দরভাবে পুজা সম্পন্ন করার জন্য মন্দির পরিচালনা কমিটির সভাপতি মদন মোহন নাথ ও সাধারণ সম্পাদক তপন কান্তি দে’র হাতে নগদ ৩০হাজার টাকা প্রদান করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন,রাঙাটিতে স্কুল পর্যায়ে ছাত্র রাজনীতি বন্ধ করে ছেলে মেয়েদেরকে মেধাভিত্তিক শিক্ষায় গড়ে উঠার সুযোগ দিতে  হবে। ছাত্র ছাত্রীরা যদি সঠিক শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে সে নিজেই তার রাজনৈতিক দর্শন খুঁজে নিতে পারবে।

 

 তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ছাত্র ছাত্রীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব হচ্ছে শিক্ষকদের। শিক্ষকরা যদি শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হয় তাহলে শিক্ষার মান বৃদ্ধি পাবে। শিক্ষকদের নিজের যেটুকু অর্জিত জ্ঞান আছে তা ছাত্র ছাত্রীদের মাঝে বিলিয়ে দিতে হবে।

 

তিনি আরো বলেন, সরকার পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই অঞ্চলের দুর্গমতার কথা ভেবে সরকার আবাসিক বিদ্যালয় স্থাপনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, এই অঞ্চলে একটি সময় ঝরে পড়ার হার বেশী ছিলো। কিন্তু সরকার মিড দা মিল চালুসহ আবাসিক বিদ্যালয় স্থাপন করে ঝরে পড়ার হার রোধ করতে সক্ষম হয়েছে।

 

পরিষদ চেয়ারম্যান বলেন, সরকার উন্নয়ন চাইলেও একটি মহল নিজেদের স্বার্থে উন্নয়ন বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, ছাত্র ছাত্রীদের মাঝে যদি শিক্ষার আলো ছড়িয়ে পড়ে সে কখনোই খারাপ পথে যাবে না। সে বুঝতে শিখবে কোনটি ভালো কোনটি খারাপ। তিনি পাহাড়ের ছেলে-মেয়েদের শিক্ষার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ