• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    
 
ads

রাঙামাটিতে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতায় লেকার্স স্কুল চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Oct 2018   Sunday

রাঙামাটিতে আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতায় রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়েছে। 

 

 রোববার রাঙামাটি রিজিয়নের সহযোগিতায় ও পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশনের আয়োজনে  রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মিলনায়তনে প্রতিযোগিতায়   প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল  সৈয়দ রিয়াদ মেহমুদ। বিশেষ অতিথি ছিলেন,ডিজিএফআই রাঙামাটি অঞ্চলের প্রধান কর্ণেল শামসুল আলম, রাঙামাটি জোন কমান্ডার লে: কর্ণেল রিদওয়ানুল ইসলাম।

 

প্রতিযোগিতায় জেলার ১৬টি স্কুলের ৮০জন শিক্ষার্থী অংশ নেয়। ফাইনালে বিতর্ক প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিলো- ‘অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নই পারে পাহাড়ে সন্ত্রাস মুক্ত করতে। প্রতিযোগিতায় সরকারি দলে ভূমিকায় ছিলো লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ এবং বিরোধী দলের ভূমিকায় ছিলো রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী এবং পরাজিত উভয় দলকে ট্রপি এবং ক্রেস্ট তুলে দেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মেহমুদ বলেন,পার্বত্য চট্টগ্রামে আইন শৃঙ্খলা সুষ্ঠু রাখা এবং অর্থনৈতিক উন্নয়ন অবকাঠামো তৈরি করা গেলে পাহাড় থেকে সন্ত্রাস দমন করা সম্ভব হবে।

 

তিনি আরো বলেন,এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো পাহাড়ে বৈষম্য দূর করা। পাহাড়ি-বাঙালী বৈষম্য দূর করতে পারলে এ অঞ্চল হবে শান্তির জায়গা।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ