• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

চন্দ্রঘোনায় আ`লীগের সভায় বক্তারা
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Oct 2018   Monday

আবারও নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রের অংশ হিসেবে ভোট ডাকাতি, অস্রবাজী, ভোটারদের ভয়ভীতি প্রর্দশনের  মতো ঘটনা ঘটাতে পারে পরাজিত শক্তি। তাই আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

 

সোমবার বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা "কেআরসি স্কুল কেন্দ্র কমিটি গঠন" উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ ইলিয়াছ মিয়া।ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ কামরুল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামীলীগ শ্রম সম্পাদক মোঃ হানিফ,জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল হক।এসময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক স্বপন বড়ুয়া প্রমুখ।

 

বক্তারা আরো বলেন, গত সংসদ নির্বাচনের সময় আঞ্চলিক একটি দলের সশস্র সন্ত্রাসীরা অস্রেরমুখে আওয়ামীলীগের বিজয় ছিনেয়ে নিয়েছিল।এবারও ওই সন্ত্রাসীরা বিজয় ছিনিয়ে নিতে অস্রের মহড়া চালাতে পারে।  তাই সকল মতভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করে নৌকার পক্ষে রায় নিশ্চিত করতে হবে। সভাশেষে ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ