• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

পানছড়িতে পুরাতন ইউএনওকে বিদায় সংবর্ধনা ও নবাগতকে ইউএনওকে বরণ

নতুন ধন চাকমা,পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Oct 2018   Sunday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবুল হাশেমকে বিদায় এবং নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম এর বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মুহাম্মদ আবুল হাশেম,খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, পানছড়ির নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রতœা তংচঙ্গা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(অফিসার্স ইনচার্জ) মোঃ নুরুল আলম, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুজিমিত্র চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বাহার মিয়া, বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক জয়নাথ দেব, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বাবুল, ২৪২নং পুজগাং মৌজার হেডম্যান সুইলাপ্রু চৌধুরী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সুলতান মাহমুদ।

 

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন বিদ্যালয়, সরকারী বেসরকারী সংস্থার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা সন্মান স্মরূপ ক্রেস তুলে দেন বিদায়ী ইউএন্ও এর কাছে।


সভায় বক্তারা বিদায়ী উপজেলার নির্বাহী কর্মকর্তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে তাঁর বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা প্রশংসা করেন। তারা বলেন, পর্যটন স্পট “মায়াবীনি ” ও “মায়াকানন”, উপজেলায় সেবা নিতে আসা মানুষদের জন্য তৈরী গোলঘর “মায়াকুঞ্জ” সহ শিক্ষার গুণগত মান উন্নয়নে উপজেলার সকল মানুষের সাথে উপজেলা পরিষদের সুসম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে জনপ্রিয়তা লাভ করেছেন। যা অতীতে বিদায়ী ১৮ জন ইউএনও তা করতে পারেননি।


বিদায় ইউএনও মুহাম্মদ আবুল হাশেম বলেন, খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ির তৎকালীন জেলা প্রশাসক রাশেদুল ইসলাম ও বর্তমান জেলা প্রশাসক শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, প্যানেল চেয়ারম্যান মোঃ লোকমান হোসেনসহ উপজেলার সকল জনপ্রতিনিদের সহযোগিতার কারনে তিনি পর্যটন স্পট “মায়াবীনি ” ও “মায়াকানন”, উপজেলায় সেবা নিতে আসা মানুষদের জন্য তৈরী গোলঘর “মায়াকুঞ্জ” সহ শিক্ষার গুণগত মান উন্নয়নসহ সকল ধরনের কাজ করতে পেরেছেন। সবাই তাকে অনেক অনেক সযোগিতা করেছে। মন উজার করে কাজ করতে পেরেছেন। তাই তিনি সকলের কাছে কৃতজ্ঞ।


আবেগ আপ্লুত হয়ে তিনি আরো বলেন, আপনাদের এ ভালোবাসা তার ভবিষ্যৎ কর্মময় জীবনে আরো বেশী করে উৎসাহিত করবে। তাকে এত ভালোবাসেন তা তিনি আজ জানলেন। তিনি সকলে দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা প্রার্থনা করে তার জন্য দোয়া কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ