• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়িকে ভিক্ষুক মুক্ত ঘোষনা দিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2018   Saturday

পানছড়ি উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষনা দিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

 

শনিবার খাগড়াছড়ির পানছড়িতে  ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে বাছুর, আর্থিক পূঁজি, সামাজিক নিরাপত্তা ভাতা কার্ড বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষনা দেন।

 

উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা  প্রশাসনের মাঠ প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন প্রমূখ।

 

এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা পরিষদের  প্যানেল চেয়ারম্যান লোকমান হোসেন, খাগড়াছড়ি জেলা সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক মনিরুল ইসলাম, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাহার মিয়া, ইউপি চেয়ারম্যান নাজির হোসেন,কালা চাঁদ চাকমা, বিজয় চাকমা ও কিরণ কিশোর ত্রিপুরা, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক জয়নাথ দেব , যুগ্ম-সাধারন সম্পাদক বিজয় কুমার দেব।

 

অনুষ্ঠানে অতিথিরা প্রকল্পের মোট ২৮জন ভিক্ষুকের মধ্যে ১৫জনকে বাছুর, ৩ জনকে ১০হাজার টাকা করেনগদ প্রদান, ১০টি ঘর নির্মাণ, ৫৬বান্ডিল টেউটিন’সহ একজনকে শুকুর বিতরণ  করা ছাড়াও  পানছড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাছে সরকারী টেউটিন প্রদান করা করেন।

 

প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক শহিদুল ইসলাম পানছড়ি উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করে  বলেন, ভিক্ষবিৃত্তি খুবই  নিকৃষ্ট কাজ। একাজ পরিত্যাগ করতে আমরা এ উদ্যোগ নিয়েছি। আপনাদেরকে ভিক্ষুকমুক্ত করার জন্য সরকারের সকল কর্মচারীরা ১দিনের বেতনের টাকা দিয়েছে। উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার জন্য পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁর একান্ত আন্তরিকতার কারনে আজ পানছড়ি উপজেলাকে ভিক্ষকুমুক্ত ঘোষণা করছি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ