• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বালুখালীতে হিল ফ্লাওয়ারের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2018   Saturday

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শনিবার রাঙামাটির বালুখালীতে বেসরকারী উন্নয়ন সংস্থা  হিল ফ্লাওয়ারের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কমাতে হলে সম্পদের ক্ষয়ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্ততি- এ শ্লোগানকে সামনে রেখে বালুখালী ইউনিয়ন পরিষদ হল রুমে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মগবান ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান সজীব চাকমা।

 

হিল ফ্লাওয়ার সংস্থার প্রজেক্ট ম্যানাজার জ্যোতি বিকাশ চাকমার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাদলছড়ি ভিসিএফ এর সভাপতি ও বালুখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অমনি চাকমা। অনুষ্ঠানে উপজেলা প্রানী সম্পদ অফিসের ভি এফ এ কুঞ্জ বিহারী চাকমা, উপজেলা কৃষি অফিসের উপসহকারী কুষি কর্মকর্তা দেবাশীষ দেওয়ান, বালুখালী ইউনিয়ন পরিষদের মেম্বার মঙ্গর চান চাকমা, ফ্রি ল্যান্স ফটোগ্রাফার  ছন্দ সেন চাকমা, উন্নয়ন কর্মী সুশীল চাকমা বক্তব্য রাখেন ।

 

অনুষ্ঠানে বালু খালী ও মগবান ইউনিয়নরে  গন্যমান্য ব্যক্তি সহ ২০০ জনের অধিক সুফলভোগী, ছাত্র ছাত্রী,  উন্নয়ন কর্মী, স্বেচ্ছাসেবক অংশগ্রহন করেন । অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদেরকে পুরস্কার বিতরন করা হয় ।

 

প্রধান অতিথির বক্তব্যে মগবান ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান সজীব চাকমা  বলেন, পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে অতি বৃষ্টি হলে তারা অত্যন্ত ঝুকিতে থাকে , তাই তাদেরকে নিরাপদ স্থানে বসবাস করার জন্য অনুরোধ করেন ্তিনি আরো বলেন বন দৃর্যোগ মোকাবেলায় গৃরুত্বপূর্ন ভুমিকা পালন করে , বন উজারের ক্ষতিক্ষর প্রভাব  বিষয়ে আলোচনা করেন, তাই বন সংরক্ষণ করার জন্য ও দেশীয় প্রজাতির চারা রোপনের জন্য আহবান করেন ।

 

বালুখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অমনি চাকমা বলেন, দুর্যোগে সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে হলে পুর্বপ্রস্ততি ছাড়া ও সচেতনতার সৃষ্টির উপর জোর দেন । তিনি আরো বলেন বনজ সম্পদ সংরক্ষন, টেকসই ব্যবস্থাপনা করা উচিত এবং ছড়া হতে পাথর উত্তোলন রোধে সকলকেই সজাগ থাকতে অনুরোধ করেন ।

 

স্বাগত ববক্তব্যে হিল ফ্লাওয়ার সংস্থার প্রজেক্ট ম্যানাজার জ্যোতি বিকাশ চাকমা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের  ১৩ অক্টোবরের ইতিহাস   তুলে ধরেন এবং দৃর্যোগের প্রশমন, পূর্ব প্রস্তুতি ব্যাপারে বিশদ আলোচনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ