• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

লামায় র‌্যাবের অভিযানে ৯৭ হাজার লিটার চোলাই মদ জব্দ, আটক ২

লামা প্রতিনিধি(বান্দরবান) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2018   Thursday

লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের হ্যাডম্যান মার্মা পাড়ায় র্যাব ৭ কক্সবাজার শাখা অভিযান চালিয়ে সাতান্নব্বই হাজার লিটার চোলাই মদসহ মদ তৈরির প্রচুর উপকরণ জব্দ করেছে  র‌্যাব। এ সময় দুইজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।

 

গেল ২৭ সেপ্টেম্বর উপজেলার আজিজনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হেডম্যান মার্মা পাড়ায় সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত সময়ে অভিযান চালিয়ে এসব মদ ও মদ তৈরীর সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব ৭ কক্সবাজার শাখার লে. মির্জা শাহেদ মাহতাব।

 

আটককৃতরা হলেন, লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মৃত উথোয়াই মার্মার পুত্র সুমন মার্মা(১৯) ও চকরিয়া উপজেলার ভেওলা এলাকার মোঃ শফিউল আলমের পুত্র মোঃ বেলাল(৩৭)।

 

এ অভিযান পরিচালনা করেন বান্দরবান জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুজ্জামান ও র‌্যাব-৭ কক্সবাজার শাখরা টেকনাফ ক্যাম্প ওয়ানের এর  দায়িত্বরত অফিসার. লে. মির্জা শাহেদ মাহতাব।

 

অভিযান পরিচালনায় অংশ নেওয়া র‌্যাব ৭ এর লে. মির্জা মাহতাব  বলেন,  বান্দরবান জেলা নির্বাহী ম্যাজিজষ্ট্রেট মোঃ কামরুজ্জামান এর তত্বাবধানে লামার আজিজনগরের হেডম্যান মার্মা পাড়ায় বৃহস্প্রতিবার সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে সাতান্নব্বই হাজার লিটার চোলাই মদসহ মদ তৈরীর উপকরণ জব্দসহ দুইজনকে আটক করি। এ সময় বান্দরবান জেলা নির্বাহী  ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুজ্জামান আটক দুইজনকে মোবাইল কোর্টের মাধ্যমে জনপ্রতি তিনহাজার টাকা করে ছয়হাজার টাকা জরিমানা করে তাদের ছেড়ে দেওয়া হয় এবং আটককৃত চোলাই মদ ও সরঞ্জামাদি জ্বালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ