• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

পর্যটন দিবসে রাঙামাটিতে র‌্যালি ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2018   Thursday

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটিতে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। জেলা পরিষদ সদস্য ও পর্যটন বিষয়ক কমিটির আহ্বায়ক অমিত চাকমা রাজু’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, ট্যুারিষ্ট পুলিশ সুপার মোঃ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, হোটেল মালিক সমিতির নেতা নেছার আহমেদ, রোভার স্কাউটস এর সভাপতি নুরুল আবছার। স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি পর্যটন মোটেলের ম্যানেজার সৃজন বিকাশ বড়ুয়া।


এর আগে ফেস্টুন ও শান্তির পায়রা উড়িয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, রাঙ্গামাটি পর্যটন শিল্পের বিকাশে সবাইকে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে। এ শিল্পকে বিকশিত করার জন্য এ জেলায় রয়েছে বৃহৎ কাপ্তাই হ্রদ, পাহাড়, প্রাকৃতিক সম্পদ ও বিভিন্ন দর্শনীয় স্থান। যা দেশের অন্যকোন জেলায় নেই।

 

তিনি আরো বলেন, অতিতে এ সেক্টরকে যেভাবে অবহেলা করা হয়েছে সেভাবে অবহেলা করলে চলবেনা। এ সেক্টরের মাধ্যমে এ জেলার অর্থনৈতিক উন্নয়ন বাড়ানো সম্ভব। তিনি বলেন, পার্বত্য চুক্তি অনুযায়ী এ বিভাগটি পার্বত্য জেলা পরিষদে হস্থান্তরিত হয়। এর পর থেকে পর্যটন সেক্টরের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। তিনি বলেন, পরিষদের ন্যয় এ সেক্টরের উন্নয়নে সকলে আন্তরিকতার সাথে এগিয়ে আসলে আগামী ৩ বছরের মধ্যে এ জেলা বিশ্বের মাঝে একটি মডেল পর্যটন জেলা হিসেবে পরিচিতি লাল করবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ