• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

রাঙামাটিতে মাশরুম প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Sep 2018   Wednesday

রাঙামাটিতে মাশরুম চাষ উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ বুধবার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


শহরের আসামবস্তি নারিকেল বাগানের মাশরুম উপকেন্দ্রে এ কর্মশালার উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ। আশা রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা ব্যবস্থাপক শমশের আলীর সভাপতিত্বে কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনী আক্তার, মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটের উপ পরিচালক ড. নিরদ চন্দ্র সরকার, আশা কৃষি উইংয়ের উপ পরিচালক খোরশেদ আলম, আশা চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক আমিরুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় রাঙামাটি সদর উপজেলা থেকে ৩৪ জন নারী পুরুষ অংশগ্রহণ করছে। কর্মশালায় প্রধান অতিথির মাধ্যমে চিকিৎসা সহায়তা হিসেবে তিন জন নারীকে আর্থিক অনুদান দেওয়া হয়।


জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ বলেন, পাহাড়ে মাশরুম চাষ করে ভিটামিন, প্রোটিন, মিনারেলের ঘাটতি পুরণের পাশাপাশি আর্থিকভাবে লাভবান হওয়া যাবে। এতে করে দেশের দারিদ্র মুক্ত করণে ভুমিকা রাখবে। দেশে ভিক্ষুক মুক্ত করতে নানান কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এ কর্মসূচিতে ভিক্ষুকদের মাশরুম চাষ বিষয়ে প্রশিক্ষিত করা হলে ভিক্ষুকমুক্ত হতে সহায়তা করবে। পাহাড়ে এ ধরণের সামাজিক উন্নয়ন কর্মকান্ড আরো বৃদ্ধি করতে আশার প্রতি আহবান জানান জেলা প্রশাসক।


প্রশিক্ষণ কর্মশালার প্রধান পৃষ্ঠপোষক বেসরকারী উন্নয়ন সংস্থা আশা কৃষি উইং সিনিয়র পরামর্শক কৃষিবিদ এম এ সালাম বলেন, দেশে সামাজিক উন্নয়ন কর্মকান্ডের অংশ হিসেবে আশা পার্বত্য চট্টগ্রামে কয়েক বছর ধরে মাশরুম চাষ উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে আসছে। এ কর্মকান্ডে সফলতা এসেছে। এটি অব্যাহত আছে। এজন্য রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় নিজস্ব মাশরুম চাষ বিশেষজ্ঞ নিয়োজিত আছে। যে কেউ মাশরুম চাষ বিষয়ে জানতে চাইলে তাদের সহায়তা করা হবে জানান সালাম।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ