• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

কাপ্তাইয়ে মীনা দিবস পালিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2018   Monday

"মায়ের দেওয়া খাবার খাই মনের আনন্দে স্কুলে যাই" এ স্লোগানকে সামনে রেখে সোমবার কাপ্তাইয়ে  মীনা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা, কুইজসহ মীনা কার্টুন প্রদর্শিত হয়।

 

বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নিমি চাকমা। কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রোগামার সলিল চাকমা। আলোচনা সভায় বিশেষ অতিথি   ছিলেন ওয়াগ্গা  ইউপি সদস্য ও শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি মাহবুব আলম,  ইউপি সদস্য  ও বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি অমল কান্তি দে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সিএস জাকির হোসেন । আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার।

 

এর আগে একটি র‌্যালী  উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড়ইছড়ি সদর প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।   পরে চিত্রাংকন,কুইজ এবং যেমন খুশি তেমন খুশি সাজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরআগে মীনা কার্টুন প্রদর্শন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ