• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ড্রেস ও শিক্ষার উপকরণ বিতরণ

ছন্দ সেন চাকমা, : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Sep 2018   Monday

রাঙামাটির বসন্ত মইন ও কাইন্দ্যা মুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার স্কুল ড্রেস ও শিক্ষার উপকরণ বিতরণ করা হয়েছে।

 

এলজিএসপি-৩ কর্মসূচির আওতায় বালুখালী ইউপি কার্যালয় হল রুমে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ।

 

বক্তব্যে দেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনি আক্তার, বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হেমন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিনয় দেওয়ান। অভিভাবকদের পক্ষ থেকে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্যে দেন সুনীল হুমার চাকমা ও সুচরিতা চাকমা। অনুষ্ঠানে এলাকার হেডম্যান কুলেশ বিকাশ দেওয়ান, কারবারী মন চন্দ্র কারবারীসহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও বিদ্যালয়ের অভিভাবকরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে জেলা প্রশাসক বসন্ত মইন ও কাইন্দ্যা মুখ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫১ শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষার উপকরণ বিতরণ করেন। পরে তিনি ইউনিসেফের পরিচালিত শীলছড়ি পাড়া কেন্দ্র পরিদর্শন করেন।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মামুনুর রশীদ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। বড় জনদের কথা শুনতে হবে। আর অভিভাবকদের তাদের ছেলে-মেয়েরা সঠিক সময়ে বিদ্যালয়ে যাচ্ছে কিনা এবং লেখাপড়া করছে কিনা সবসময় খোজ-খবর নিতে হবে।


তিনি আরো বলেন, শিক্ষার্থীদের কোটার আশায় বসে থাকলে চলবে না। প্রতিযোগিতার মধ্য দিয়ে আসতে হবে। এ জন্য লেখাপড়ায় খুবই মনোযোগী হতে হবে।


তিনি গেল ২০১৭ সালের ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় বালুখালী ইউপির শীলছড়ির এলাকায় পাহাড় ধসে নিহত কিরণ বিকাশ দেওয়ানের ছেলে দীনেশ দেওয়ানের লেখাপড়া খরচের দায়িত্ব নেয়ার ঘোষনা দেন। এছাড়া তিনি বিদ্যালয়ের শিক্ষক সংকটের সমাধান, হেমন্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য একটি মাল্টি মিডিয়া ও শহীদ মিনার স্থাপনের আশ্বাস দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ