• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

জুরাছড়িতে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় জোন অধিনায়ক
শান্তিপূর্ন পরিবেশ বাজয় রাখতে সকলকে সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Sep 2018   Tuesday

জুরাছড়ি সেনা জোন অধিনায়ক লেঃকর্ণেল কেএম ওবায়দুল হক বলেছেন, পার্বত্য এলাকার মধ্যে সব চেয়ে শান্তিপূর্ন পরিবেশ বিরাজ করছে জুরাছড়ি উপজেলায়। এই শান্তিপূর্ন পরিবেশ অক্ষত রাখতে সকলকে সন্ত্রাস, চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

 

তিনি আরো বলেন,আগামী সংসদ নির্বাচনে জনসাধারণে স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আর কোন চক্র জনসাধারণে ভোট অধিকার হরণ করার অপচেষ্টা চালায় তাহলে আইন শৃংখলা বাহিনী তাদের বিরূদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।


মঙ্গলবার রাঙামাটির জুরাছড়ি উপজেলায় স্থানীয় হেডম্যান-কার্ব্বারী ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জুরাছড়ি জোনে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, শেফালী দেওয়ান, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুল কবির প্রমুখ। এসময় জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যানগণসহ উপজেলার স্থানীয় হেডম্যান, কার্ব্বারী, চার ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার ও সাধারণ জনপ্রতিনিধি এবং শিক্ষক-সাংবাদিক-জোনের পদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় লুলাংছড়ি মৌজার হেডম্যান মায়া নন্দ দেওয়ান, ঘিলাতলী গ্রাম প্রধান অনিল কার্ব্বারী, উপজেলা শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা বক্তব্য রাখেন।

 

অনুষ্ঠান শেষে জোন অধিনায়ক সেনা বাহিনীর পক্ষে দরিদ্রদের মাঝে অনুদান প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ