• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Sep 2018   Tuesday

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা পরিষদের সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সদস্য এবং হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেছেন, এ জেলার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে সকলের সহায়তা প্রয়োজন। তিনি বলেন, সমন্বয় না থাকলে উন্নয়ন কখনই সম্ভব নয়। তাই প্রতিটি সভায় পরিষদের হস্তান্তরিত বিভাগের সকল কর্মকর্তাকে উপস্থিত থেকে মতামত ও পরামর্শ প্রদান করতে হবে। তিনি বলেন, সরকার আমাদের নিয়োগ দিয়েছেন জনকল্যাণের স্বার্থে। কারোর উপর কর্তৃত্ব খাটাতে নয়। তাই সমন্বয় ঘটিয়ে এ এলাকার জনগণের স্বার্থে আমাদের কাজ করে যেতে হবে।

 

সভায় স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার বলেন, জেলায় ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ নির্মূলে স্বাস্থ্য বিভাগ হতে সচেতনতামূলক বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হচ্ছে। এছাড়া পৌরসভাকে এ বিষয়ে জোরালো পদক্ষেপ নিতে বিশেষ করে মশার ডিম পাড়ার স্থানে ঔষুধ ছিটানোর বিষয়ে অবগত করা হয়েছে।  

 

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক পবন কুমার চাকমা জানান, বর্তমানে উফশী আউশ ফসল কর্তন শেষ পর্যায়ে। এবারে জুমের ফলন ভালো হয়েছে এবং জুমের ধান কর্তন চলছে। এছাড়া দপ্তরে পর্যাপ্ত সারের মজুদও রয়েছে। 

 

জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম বলেন, জেলার ৮০টি বেসরকারী স্কুল জাতীয়করণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে ১২৪টি সহকারী শিক্ষক ও ১৩টি কর্মচারী পদ পূরণের লক্ষ্যে মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। অনুমোদন হলে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।

 

বিসিক-কুটির শিল্প উন্নয়ন কর্মসূচীর সহকারী মহা ব্যবস্থাপক আহমেদ জামাল নাসের চৌধুরী জানান, ২০১৮-১৯ অর্থ বছরে কুটির শিল্প উন্নয়ন কর্মসূচীর মধ্যে বিভিন্ন মেয়াদে তাঁতে বস্ত্র বুনন, পোশাক সেলাই, বাঁশ বেতের পণ্য তৈরী, কাঠের কাজ, বাটিক ছাপা, কম্পিউটার ফান্ডামেন্টাল ও  প্লাষ্টিক ব্যাগ এবং পুতি শিল্প তৈরীর প্রশিক্ষণ কোর্স চলছে। 

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ