• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

স্টাফ রিপেোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Aug 2014   Tuesday

বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। সিভিল সার্জন ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্র্যাট সাইফ উদ্দীন আহমেদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক শাহানাজ বেগম, এমওসিএস বিনোদ শেখর চাকমা, জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার শওকত আকবর। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডাঃ রুহী বনানী।

এর আগে মায়ের দুধ আর ঘরের তৈরি খাবার, লক্ষ্য হবে সফল জীবন পাবার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্য বিভাগ ও ঢাকা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে শহরে সকালে র‌্যালী বের হয়। র‌্যালীটি তবলছড়ি বিয়াম স্কুল হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালী ও আলোচনাসভায় জেলার স্বাস্থ্য সংশ্লিষ্ট সংগঠন ও প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ যোগ দেন।

প্রধান অতিথির বক্তব্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা দিতে চিকিৎসকদের আরও বেশী আন্তরিক হওয়ার আহ্বান জানান।তিনি আরও বলেন, একজন ডাক্তার প্রকৃত অর্থেই মানবতার সেবক। তিনি নিজেকে কখনো বাঙ্গালী বা পাহাড়ী পরিচয় মাথায় রেখে কাজ করতে পারেন না। তাকে চিকিৎসক হিসেবে সকল জাতিগোষ্ঠীর মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত থাকতে হবে বলে মন্তব্য করেন তিনি।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ