• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

থানছিতে ম্যালেরিয়া নিয়ন্ত্রনে সেনা বাহিনীর বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jul 2014   Tuesday

বান্দরবানের থানছিতে ম্যালেরিয়া প্রাদূর্ভাব নিয়ন্ত্রনে আনতে ৬৯ পদাতিক ডিভিশান ব্রিগেড  বান্দরবান  সেনা রিজিয়নের তত্বাবধানে বিজিবি ৩৩ রাইফেল ব্যাটালিয়ানের বলিপাড়া জোন  শনিবার থেকে বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প শুরু করেছে। থানছি সরকারী উচ্চ  বিদ্যালয় মাঠে চিকিৎসা ক্যাম্পে  ৫শতাধিক আদিবাসী রোগীকে চিকিৎসা ও বিনা মূল্যে ঔষধ দেয়া হয়েছে।

৩৩ ব্যাটালিয়ান বলিপাড়া জোনের জোনাল কমাল্ডিং অফিসার লেঃ কর্নেল  লুৎফুল রহমান,বান্দরবান রেজিয়নের লেঃ কর্নেল সাখাওয়াদ হোসেন এর নেতৃত্বে বান্দরবান রেজিয়ন হাসপাতালের চিকিৎসক ক্যাপ্টেন শফিক আহম্মদ, ক্যাপ্টেন রিফাদ হোসেন, ল্যাপ্টেন সুফিয়া কামাল। এ সময় চিকিৎসকদের সর্বাক্ষনিক সহযোগীতা করেন থানছি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা।

৩৩ ব্যাটালিয়ান বলিপাড়া জোনের জোনাল কমাল্ডিং অফিসার লেঃ কর্নেল  লুৎফুল রহমান সাংবাদিকদের বলেন, ৫শতাধিক বিভিন্ন রোগের রোগীদের অধিকাংশ ম্যালেরিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হয়েছে।

 বান্দরবান রিজিয়নের লেঃ কর্নেল সাখাওয়াদ হোসেন বলেন, বান্দরবান রেজিয়ন অধীনের গরীব দরিদ্র রোগীদের সেবা করার নিয়মিত একটি প্রক্রিয়া প্রতি বছর পাহাড়ী অঞ্চলে এই সেবা দিয়ে থাকি। বর্তমানে থানছি উপজেলা ম্যালেরিয়া প্রাদুর্ভাব দেয়ায় তা নিয়ন্ত্রনের জন্য আমার সেবা দিয়ে যাচ্ছি।এই কর্মসূচী আগামীতে ও অব্যাহত থাকবে।

উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা সাংবাদিকদের জানান,উপজেলা ৪টি ইউনিয়নের মধ্যে রেমাক্রী ও তিন্দু ইউনিয়নের ম্যালেরিয়া প্রাদূর্ভাব ও আক্রান্ত সংখ্যা বেশী কিন্তু থানছি সদর সাথে ইউনিয়নের  যোগাযোগ ব্যবস্থা এখনও সম্ভব হয়নি।তিনি রেমাক্রী ও তিন্দু ইউনিয়নের দরিদ্র আদিবাসী রোগীদের বিনা মূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা দেয়ার বান্দরবান সেনা রেজিয়নের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতি আহব্বান জানান ।

উল্লেখ্য গত এক মাসে বান্দরবানের দুর্গম এলাকা হিসাবে খ্যাত থানছি উপজেলায় অন্ততঃ ৩০ জনের উপরে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা দাবি করেছেন।

–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ