• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

ইটভাটার জন্য ১৪ একর জায়গার পাহাড় কেটে সাবাড়
লামায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি স্ক্যাভেটর,ডিজেল ভর্তি ৯ ড্রাম তেল জব্দ

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামাঃ : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Aug 2018   Friday

দূর্নীতি দমন কমিশনের(দুদক) মহা-পরিচালকের নির্দেশে লামা উপজেলার ফাইতং ইউনিয়নের পাগলীর পাড়া এলাকায় নতুন করে নির্মিত ৩টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়। অভিযানে প্রায় ১৪ একর যায়গার ২০ফুট থেকে ১শত পঞ্চাশ ফুট উচ্চতার বেশ কয়েকটি পাহাড় কেটে সাবাড় করার তিনটি বড় স্ক্যাভেটর যন্ত্র, দুইটি ইট তৈরীর টব, এক লক্ষ ইট ও মাটি কাটার কোদাল জব্দ করা হয়েছে।

 

বৃহস্পতিবার রাত নয়টার পর থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত  লামা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা নূর এ জান্নাত রুমি ও লামা সাব জোনের সেনাবাহিনীর উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সাইফুল আশ্রাব।

 

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সাইফুল আশ্রাব  বলেন, লামা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত মাটিকাটার তিনটি স্ক্যাভেটরের মূল্যবান যন্ত্রাংশ  খুলে অচল করে দেওয়াসহ ইট তৈরীর দুটি টবের একটি টব, ডিজেল ভর্তি বড় ৯ ড্রাম তেল রাতেই জ্বালিয়ে দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। এর মধ্যে ইট তৈরীর একটি টব ও একটি কোদাল জব্দের আলামত রেখে পরিবেশ অধিদপ্তরের পক্ষ মামলার প্রস্তুতি চলছে। এ সময় তিনি আরো বলেন, লামা উপজেলার ফাইতং মৌজার পাগলীর পাড়া এলাকায় চলতি বছরে নতুন করে ৫ টি ইট ভাটা নির্মানের জন্য উক্ত এলাকায় প্রায় ১৪ একর যায়গার ২০ ফুট থেকে ১শত পঞ্চাশ ফুট উচ্চতার বেশ কয়েকটি পাহাড় কেটে সম্পূর্নরূপে সাবাড় করে ফেলা হয়েছে। উপজেলার ফাইতং ইউনিয়নের আশেপাশে আরো ২৩ টি ইট ভাটা রয়েছে। আমাদের অভিযান অব্যহত থাকবে।

 

এদিকে লামা উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা নূর এ জান্নাত রুমি`র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানীয় এক ব্যক্তির অভিযোগে দূর্নীতি দমন কমিশনের(দুদক) মহা পরিচালক মোঃ মনির চৌধুরীর স্যারের নির্দেশে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা অফিস উদ্যোগ নিলে লামা উপজেলা প্রশাসন সেনাবাহিনীর সহায়তা নিয়ে  বৃহস্প্রতিবার রাত থেকে এ অভিযান পরিচালনা করি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ