• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

লামায় পাহাড় কাটার দায়ে তিন ইটভাটাকে ৩লক্ষ টাকা জরিমানা

লামা প্রতিনিধি(বান্দরবান) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Aug 2018   Wednesday

নতুন তিনটি ইট ভাটা তৈরীর জন্য পাহাড় কেটে মাটি স্তুপ করার অপরাধে তিন ইটভাটার মালিককে তিন লক্ষ টাকা জরিমানা করেছে লামা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট নুর এ জান্নাত রুমি।

 

বুধবার লামা উপজেলা প্রশাসন ও কক্সবাজার জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

 

এ সময় তিন ইট ভাটার মালিক গিয়াস উদ্দিন (৪৫)পিতা- কামাল উদ্দিন, চিরিঙ্গা- চকরিয়া, ইয়াছির আরাফাত (২৬) পিতা- এনামুল হক,  কাকারা- চকরিয়া ও আব্দুল করিম (৪৮) পিতা- মৃত মোঃ ইদ্রীস, চুনতি - লোহাগাড়াকে জনপ্রতি এক লক্ষ টাকা  করে মোট তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

 

কক্সবাজার জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জাহানারা ইয়াসমিন বলেন, গতকাল ২৯ আগষ্ট লামা উপজেলার ফাইতং ইউনিয়নের পাগলীর বিল ও পাগলির ছড়া নামক স্থানে অবৈধভাবে পাহাড় কেটে মাটি সংগ্রহ ও ইটভাটা স্থাপনের লক্ষে মাটি মওজুদ করার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর এজান্নাত রুমি। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন-২০১৩ এর ১৫ ক ধারায় জনপ্রতি এক লক্ষ টাকা  করে তিনজন ইটভাটার মালিককে মোট তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তবে এ ইউনিয়নে আরো ২৩টি ইট ভাটা রয়েছে।

 

লামা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা নু এ জান্নাত রুমি বলেন,  পরিবেশ সংরক্ষণ আইন যথাযথ পরিপালন এবং পাহাড় কর্তন সম্পূর্ণরূপে বন্ধ রাখার উদ্যেশ্যে চলতি বছরের ইটভাটা কার্যক্রমের শুরুর থেকে লামা উপজেলা প্রশানের উদ্যোগে অভিযান চলছে। ইতিপূর্বে গত ২৬ আগষ্ট একই অপরাধে একই ইউ নিউয়নের দুই ইটভাটার মালিককে অর্থ দন্ড  করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ