• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে জোরালো অভিযানের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2018   Tuesday

রাঙামাটিকে মাদকমুক্ত করতে জোরালোভাবে মাদক বিরোধী অভিযান পরিচালনার দাবিতে মঙ্গলবার শহরে মানববন্ধন কর্মসুচি পালন করেছে  বিভিন্ন সামাজিক সংগঠন।

 

আলোর ফুল-এর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানব বন্ধনে রাঙামাটির বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।  মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের পরিচালক নুরুল আবছার, আলো ফুল সংগঠনের উপদেষ্টা সুফিয়া কামাল ঝিমি, রোটারিয়ান আবু সাদৎ মোঃ সায়েমসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, পর্যটন শহর রাঙামাটিতে মাদকসেবী ও মাদক কেনাবেচার সাথে জড়িতদের বিরুদ্ধে তেমন কোনো অভিযান পরিচালনা করছে না এখানকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকসেবীদের বিরুদ্ধে জোরালো অভিযান পরিচালনা করে রাঘব বোয়ালদেরকে আইনের আওতায় আনা হয়নি।

 

বক্তারা মাদকসেবীদের বিরুদ্ধে জোরালো অভিযান ও রাঘব বোয়ালদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি  জানাান। অন্যথায় সামাজিক সংগঠনের পক্ষ থেকে সচেতন বাসিন্দাদের নিয়ে মাদকসেবীদের বিরুদ্ধে রাজপথে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারী উচ্চারণ করেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ