• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

এতিমখানা ও মোনঘর শিশু সদনে জেলা পরিষদের নগদ অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2018   Tuesday

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার রাঙামাটির বিভিন্ন এতিম খানা ও শিশু সদনে উন্নতমানের খাবার পরিবেশনের জন্য জেলা পরিষদ নগদ অর্থ প্রদান করা হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে  পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা তার এতিমখানার অধ্যক্ষ ও মোনঘর পরিচালনা কমিটির সভাপতির হাতে এ নগদ অর্থ তুলে দেন। এসময় জেলা পরিষদ এর সদস্য সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া ও প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা উপস্থিত ছিলেন। বিতরণকৃত প্রতিষ্ঠানের মধ্যে   ৫টি এতিমখানা ও ১টি শিশু সদন রয়েছে।

 

নগদ অর্থ প্রদানকালে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, অকুতোভয় দেশপ্রেমিক স্বাধীনতার মহান স্বপ্নদ্রষ্টা জাতির প্রাণপুরুষ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ মহান ব্যক্তির শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে সকল শিশু যাতে পেট ভরে খেতে পারে সে লক্ষেই এ অর্থ প্রদান করা হচ্ছে।

 

চেয়ারম্যান শোকদিবসে প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানায় এ মহান ব্যক্তি ও শাহাদাৎ বরণকারী পরিবারের অন্যান্য সদস্যদের বিদেহী আত্নার শান্তি কামনা করার জন্য অনুরোধ জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ