• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে সংগীত পরীক্ষায় উত্তীর্ণ শিল্পীদের পুরস্কার বিতরণ

স্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2018   Sunday

রোববার রাঙামাটি শিল্পকলা একাডেমীতে রাঙামাটি নাটঘর একাডেমী ও নানিয়ারচর সংগীত একাডেমীর যৌথ উদ্যোগে সংগীত পরীক্ষা-২০১৭ এর উত্তীর্ণ শিল্পীদের পুরস্কার বিতরণ করা হয়েছে। 

 

ধ্রুব সাংস্কৃতিক পরিষদ, বাংলাদেশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নাট ঘর একাডেমীর সভাপতি প্রনব চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল। বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি পৌর কাউন্সিলর ও বিশিষ্ট কন্ঠ শিল্পী কালায়ন চাকমা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট সংগীত শিল্পী অনন্ত চাকমা, রাঙামাটি নাটঘর একাডেমীর অধ্যক্ষ সচিব চাকমা, নানিয়ারচর সংগীত একাডেমীর অধ্যক্ষ তপন জ্যোতি চাকমা প্রমুখ।


পরে সংগীত পরীক্ষা-২০১৭ এতে উত্তীর্ণ শিল্পীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। এরপূর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এ শিল্পীরা গান, নৃত্য ও কবিতা আবৃত্তিতে অংশ নেন। এতে অংশ নেন, যথাক্রমে জুনান চাকমা, মিস উখই মারমা, মৈত্রী চাকমা, নুমরাত জাহান, কাইনি চাকমা, শ্রেয়সী চাকমা, স্মীতা, মৌমিতা, শিরোপা, এনড্রিনা, মিতা, সুবর্ণ চাকমা,শ্রগড়ি চাকমা, অরুনা দেওয়ান, পবিত্র চাকমা, সুপ্রতিম চাকমা, মৃত্তিকা চাকমা, শতাব্দি, অন্বেষা চাকমা প্রমুখ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ের শিল্পীদের প্রতিভা বিকাশে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন গুলোকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এখানে বিভিন্ন জাতিসত্বার রয়েছে বৈচিত্রপূর্ণ কৃষ্টি - সংস্কৃতির গৌরবময় ঐতিহ্য। যা সম্প্রীতির বাংলাদেশের মূলধারার সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ