• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

ক্রীড়া সংস্কৃতির বিকাশ ও উন্নয়নে
খাগড়াছড়ি জেলা পরিষদের ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব ও সংগঠনকে অনুদানের চেক হস্তান্তর

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2018   Sunday

খাগড়াছড়ি জেলার ক্রীড়া সংস্কৃতির বিকাশ ও উন্নয়নে ১৭ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। 

 

রোববার জেলা পরিষদের সম্মেলন কক্ষে পার্বত্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের মাঝে অনুদানের এ চেক হস্তান্তর করেন।


পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নুরুজ্জামান, জেলা পরিষদ সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা বক্তব্য রাখেন।

 

প্রধান অতিথির বক্তব্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, মো. নূরুল আমিন বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকারের পার্বত্য চট্টগ্রাম শিক্ষা প্রতিষ্ঠানে কো-কারিকুলামের জন্য খাগড়াছড়ির মতো প্রত্যন্ত অঞ্চলে বর্তমান সরকারের সু-দৃষ্টি রয়েছে। এসমেয তিনি আরও বলেন ক্রীড়া ও সংস্কৃতি মাদকের বিরুদ্ধে অদৃশ্য হাতিয়ার তিনি বলেন, এককালীন এই চেকের টাকা কাজে লাগিয়ে মাদক মুক্ত খাগড়াছড়ি হবে।


জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য মন্ত্রনালয়ের ক্রীড়া সংস্কৃতি খাতে ২০১৭-১৮ অর্থ বছরে দেয়া বরাদ্দ থেকে জেলার ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও ক্লাবকে ১৭ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ