• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

খাগড়াছড়িতে কেইউজে’র মানববন্ধন

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Aug 2018   Saturday

সম্প্রতি সময়ে রাজধানীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে শনিবার খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের(কেইউজে) উদ্যোগে শহরের শাপলা চত্বরে  ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানবন্ধন চলাকালে সমাবেশে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কানন আশ্চার্য,সমকালের জেলা প্রতিনিধি প্রদীপ চৌধুরী, ডেইলী ষ্টার ও ডিবিসির জেলা প্রতিনিধি সৈকত দেওয়ান, একাত্তর টিভি’র জেলা প্রতিনিধি রূপায়ন তালুকদার,চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি নুরুছাফা মানিক ,যমুনা টিভির জেলা প্রতিনিধি শাহরিয়া ইউনুছ ছাড়াও জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি জানিয়ে বক্তৃতা করেন। এর আগে সাংবাদিক ইউনিয়ন কার্যালয় থেকে মৌন মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

 

বক্তারা অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে আহত সাংবাদিকদের সুচিকিৎসা ও সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ