• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Aug 2018   Thursday

খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের পাঁচমাইল এলাকায় বৃহস্পতিবার চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পুবন মোহন ত্রিপুরা (৭২) নামের এক পুরোহিতের মৃত্যু হয়েছে। তিনি কৃপারোয়াজা পাড়া শিব মন্দিরের পুরোহিতের দায়িত্ব পালন করতেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুররের দিকে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের পাঁচমাইল এলাকায় লক্করঝক্কর একটি চাঁদের গাড়ি ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী-মালামাল নিয়ে মূল সড়ক থেকে ছোট গাছবান সড়কে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় গাড়ির ব্রেক কাজ না করায় চালক গাড়িটিকে পেছনে একটি গাছের সাথে লাগিয়ে দেয়। এসময় গাড়ির পেছনে থাকা বয়োবৃদ্ধ পুবন পড়ে গিয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।


খাগড়াছড়ির ট্রাফিক পরিদর্শক সুপ্রিয় দে জানান, খোঁজ নিয়ে গাড়িটি এবং চালকের বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।


উল্লেখ্য, সারাদেশের মতো খাগড়াছড়িতে ট্রাফিক সপ্তাহ চললেও খাগড়াছড়িতে মান্ধাতার আমলের চাঁদের গাড়ি, অটো রিকশাসহ গণপরিবহনের ক্ষেত্রে কোনই পদক্ষেপ চোখে পড়েনি। এরই মদ্যে ট্রাফিক সপ্তাহের শেষ দিনে গাড়ির ত্রুটিতে প্রাণ গেল একজনের।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ