• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

খাগড়াছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Aug 2018   Tuesday

মঙ্গলবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)সহ তিন সংগঠন।

 

নিরাপদ সড়কের দাবিসহ ৯ দফা দাবিতে  সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা, কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই সমাবেশ করা হয়।

 

হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক চৈতালী চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, মিছিলটি ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর জেলা কার্যালয়ের সামনে থেকে বের হয়ে জেলা পরিষদ ও রেড স্কোয়ার হয়ে চেঙ্গী স্কোয়ারে যেতে চাইলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে পুলিশ বাধা  দেয়। পরে সেখান থেকে প্রদক্ষিণ করে স্বনির্ভর বাজারের শহীদ অমর বিকাশ চাকমা সড়কে  গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 সমাবেশে পিসিপি খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা সঞ্চালনায় বক্তব্য রাখেন ডিওয়াইএফ-এর খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক রতন স্মৃতি চাকমা, এইচডব্লিউএফ জেলা সাংগঠনিক সম্পাদক রেশমি মারমা প্রমূখ।

 

সমাবেশ থেকে বক্তারা, সারাদেশের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার সাথে জড়িতদের সুষ্ঠু বিচার ও ছাত্রদের নয় দফা দাবি বাস্তবায়ন, দীঘিনালা নয় মাইলে কৃত্তিকা ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যা, দীঘিনালা চৌধূরী পাড়া ও মাটিরাঙ্গা গোমতিতে পাহাড়ি নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ পার্বত্য চট্টগ্রামে খুন-গুম-হত্যা অপহরণ বন্ধের দাবি জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ