• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

খাগড়াছড়িতে কৃষি ও খাদ্য নিরাপত্তায় কৃষক সহায়কদের মৌসুমব্যপি প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Aug 2018   Monday

পার্বত্য জেলার কৃষি ও খাদ্য নিরাপত্তা বিধানে সক্ষমতা বৃদ্ধির লক্ষে সোমবার থেকে খাগড়াছড়িতে কৃষক সহায়কদের মৌসুম ব্যাপি প্রশিক্ষন শুরু হয়েছে।


পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র সম্মেলন কক্ষে প্রশিক্ষণ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষনের উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাহাড়ি কৃষি গবেষনার মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সি রাশিদ আহমেদ, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শেখ আব্দুল মান্নান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মোখলেসুর রহমান এবং ইউএনডিপির জেলা ব্যবস্থাপক প্রিয়তর চাকমা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী, ইউএনডিপির কৃষক মাঠ স্কুল এক্সপার্ট মিক্সন চাকমা, প্রকল্পের মাস্টার ট্রেইনার অতিশ চাকমা, জোসী চাকমা, মেহেদী হাসান, মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার হ্লাচিং মং মারমা, মার্কেট ডেভলপমেন্ট ফেসিলিটের মোঃ রবিউল ইসলাম ও উপজেলা কৃষক মাঠ স্কুল সমন্বয়কারী বৈসা ত্রিপুরা।


অনুষ্ঠানে বলা হয়, প্রকল্পের আওতায় জেলার ৯টি উপজেলা হতে সর্বমোট ১২৯ জন কৃষককে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে। প্রথম ব্যাচে ৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেছে পর্যায়ক্রমে অন্যান্য নির্বাচিত কৃষকরা এই প্রশিক্ষণ পাবেন।


প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আশুতোষ চাকমা বলেন, কৃষকরা বর্তমানে তাদের উৎপাদিত পন্যর ন্যয্য মূল্য পাচ্ছে না। এ বছর আমের ফলন ভাল হওয়ার পরও কৃষকরা ভাল দাম পায় নি।তাই কৃষকরা যেন লাভবান হতে পারে সে লক্ষ্যে কৃষি পন্য বাজারজাত করন বিষয়ে কাজ করতে হবে।

 

 

তিনি আরো বলেন,ভিয়েতনাম হতে আগত সল্প মেয়াদের নারকেলের জাত ও দেশি সুপরি চাষের মাধ্যেমেও কৃষকরা লাভবান হতে পারে। কৃষি,মৎস্য,প্রাণি সম্পদ বিভাগের পাশাপাশি এ প্রকল্পের মাধ্যেমে কৃষকদের দোরগোড়ায় কৃষি সেবা পৌছেঁদিতে কাজ করছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এ বিষয়ে বর্তমান সরকার অত্যান্ত আন্তরিক।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ