• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

আলীকদমে বিপুল পরিমাণের অস্ত্র ও গুলি উদ্ধার

এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন, লামাঃ : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Jul 2018   Tuesday

বান্দরবানের আলীকদম উপজেলার বসুদেব চাকমা কারবারী পাড়ার সুরেশ চাকমার বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১টি থ্রি নট থ্রি রাইফেল, ২`টি এসবিবিএল বন্দুক, ১টি এলজি, পাঁচ রাউন্ড গুলি ও এক রাউন্ড কার্তুজসহ ১জনকে গ্রেফতার করেছে আইন-শৃংখলা বাহিনী। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সুরেশ চাকমা(৫১)।

 

মঙ্গলবার ভোর ৬ টার সময় পুলিশ এবং সেনাবাহিনী এ অভিযান পরিচালনা করেন।

 

আলীকদম থানার উপপরিদর্শক ও মামলার বাদি মোঃ আজমগীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বসুদেব চাকমা পাড়ার সুরেশের বাড়িতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায়। এ সময় সুরেশের থাকার কক্ষ থেকে একটি থ্রি নট থ্রি রাইফেল, দু`টি এসবিবিএল বন্দুক, একটি এলজি বন্দুক, পাঁচ রাউন্ড গুলিসহ এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় সুরেশ চাকমাকে থাকার কক্ষ থেকে গ্রেপফতার করা হয়। গ্রেপ্তারকৃত সুরেশ চাকমা বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বসুদেব চাকমা কারবারী পাড়ার অনিন্দ চাকমার ছেলে।

 

এ ব্যাপারে আলীকদম থানার অফিসার ইনচার্জ রফিক উল্লাহ  জানান, আলীকদম সেনাজোনের জোন কমান্ডার লে. কর্ণেল মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা সুরেশের বাড়িতে অভিযান চালিয়ে এ অস্ত্র ও গুলি গুলো উদ্ধার করা হয়েছে।এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ