• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে রাঙামাটিতে বিএনপি’র বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jul 2018   Thursday

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বৃহস্পতিবার রাঙামাটিতে বিএনপি’র বিক্ষোভ-সমাবেশ করেছে। 

 

জেলা বিএনপি কার্যালয়ে সমানে আয়োজিত সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দীপন তালুকদার, সহ-সভাপতি সুশোভন দেওয়ান আগা, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সিনিয়র যুগ্ন সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, যুবদলের সাধারণ সম্পাদক আবু সাহাদাৎ মোহাম্মদ সায়েম, পৌর বিএনপি’র সভাপতি এস এস শফিউল আজম, বিএনপি নেতা মোহাম্মদ নিজাম উদ্দিন প্রমুখ। এসময় জেলা বিএনপি’র অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সমাবেশে বিএনপির নেতৃবৃন্দ অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তি দাবী জানিয়ে বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে পাহাড়ে কোন ধরনের নির্বাচন করতে দেয়া হবে না। আজকে বাংলাদেশের গণতন্ত্রকে কবর দেওয়ার জন্য বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করেছে সরকার। এ সরকার শুধু বেগম জিয়াকে কারাবন্দি করে ক্ষান্ত হয়নি তাঁর সুচিকিৎসা না করে সরকার তালবাহানা করে যাচ্ছে।


বিএনপির নেতারা কারাবন্দি অবস্থায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কোন কিছু হলে সারা বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ বলে বলেও হুঁশিয়ারী উচ্চারণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ