• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

জুরাছড়িতে ফলদ বৃক্ষমেলা সমাপ্ত

সুমন্ত চাকমা,জুরাছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jul 2018   Thursday

পরিবেশ বন্ধব চারা ও ফলদ চারা বিতরণের মধ্যে দিয়ে জুরাছড়ি উপজেলায় তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষমেলা বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। 

 

উপজেলা সম্মেলেন কক্ষে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সিরাজুল মোস্তফা চৌধুরী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এটিএম কামাল উদ্দিন। অনুষ্ঠানে সহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এছাড়া কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে বিনা মূল্যে জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের প্রায় এক হাজার ফলদ ও ঔষধি চারা বিতরণ করা হয়।


সভায় বক্তারা বলেন, পাহাড়ে সামাজিক বনায়নের কাজ এগিয়ে নিতে হলে ন্যাড়া পাহাড়গুলো আবারো সবুজ বনে পরিণত করতে হবে। ব্যাপক পরিবেশ বান্ধব বৃক্ষ রোপণের মাধ্যমে পাহাড়ে নতুন সবুজ বন সৃষ্টি করতে হবে। বক্তারা প্রত্যেককে বাড়ীর আঙ্গিনায় ফলজ ও ঔষধি গাছ রোপনের আহ্বান জানান।

 

উল্লেখ্য উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে আয়োজনে গেল ৩ জুলাই হতে ৫ জুলাই পর্যন্ত ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়। মেলায় ১৩টি ষ্টল অংশগ্রহন করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ