• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

বিলাইছড়িতে আইন-শৃংখলা পরিস্থিতিসহ বিভিন্ন সমস্যা নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

অসীম চাকমা,বিলাইছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jul 2018   Thursday

বৃহস্পতিবার বিলাইছড়ি উপজেলায় আইন-শৃংখলা পরিস্থিতসহ বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে জেলা প্রশাসক মতবিনিময় সভা করেছেন। 

 

বিলাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ। বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ ইকবাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় অমৃতসেন তঞ্চঙ্গ্যা ও শ্যামা চাকমা এবং উপজেলা আ’লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক। বক্তব্য রাখেন, হেডম্যান ও সিএসটি হেডম্যান নেটওয়ার্ক এর সাধারণ সমপাদক শান্তি বিজয় চাকমা, বিলাইছড়ি ইউপির মেম্বার ভদ্রসেন চাকমা, ২নং ইউপির চেয়ারম্যান অমরজীব চাকমা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম এবং হেডম্যান সাধন চাকমা।


মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, উপজেলা সরকারী দপ্তরের কর্মকর্তা, মৌজা হেডম্যান, কার্বারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপজলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মানসম্মত শিক্ষা, দুর্নীতি দমনসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


এর আগে সকালে ৩নং ফারুয়া ইউনিয়নে জেলা প্রশাসক ফারুয়া জুনিয়র হাই স্কুল পরিদর্শন ও ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন। পরে উপজেলা সদরে প্রধানমন্ত্রীর সদয় দিকনির্দেশনা অনুযায়ী বিলাইছড়ি উপজেলাকে ভিক্ষুকমুক্তকরণ কর্মসূচির আওতায় ছয় জন ভিক্ষুককে জনপ্রতি একটি গরু বাছুর ও ৪০ কেজি চাউল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে তাদেরকে পাঁচ মাস পর্যন্ত জন প্রতি এক হাজার টাকা করে দেয়া হবে।

 

জনপ্রতিনিধিরা বিলাইছড়ি উপজেলার বিভিন্ন সমস্যা তুলে বলেন বোরো ফসলি জমি চাষের সঠিক সময়ে কাপ্তাই লেকের পানি কমানো ও বাড়ানো। কারণ দুই মৌসুম ধরে কৃষকরা সঠিক সময়ে ধান রোপন করতে না পেরে ফসল ঘরে তোলার সময় পানিতে তলিয়ে যায়। এছাড়া নতুন কার্বারীদের সরকারিভাবে ভাতা প্রদান নিশ্চিত করা যোগাযোগের উন্নয়ন, জুনিয়র স্কুলগুলোর হাই স্কুলে উন্নিতকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, আইন শৃঙ্খলা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদান বিষয়ে জেলা প্রশাসকের কাছে দৃষ্টি আকর্ষন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অন্যান্য উপজেলার চেয়ে বিলাইছড়ি উপজেলাটি একটি শান্তি প্রিয় উপজেলা। তবে সম্প্রতি ধর্মীয় বিষয় নিয়ে যে সমস্যা রয়েছে তা নিরসনকল্পে সকলকে এগিয়ে আসার আহবান জানান । তিনি উপজেলার বিভিন্ন সমস্যা রয়েছে তা সমাধানের আশ্বাস দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ