• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

ইয়ুথ জার্নালিষ্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হলেন কামাল উদ্দিন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Jul 2018   Thursday

২০১৮ -২০২১ সাল পর্যন্ত (তিন বছরের) জন্য ইয়ুথ জার্নালিষ্টস ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ‘দৈনিক পূর্বদেশ’ পত্রিকার রাঙামাটি জেলা প্রতিনিধি এম.কামাল উদ্দিন। সম্প্রতি ঢাকায় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে সম্মেলনের মাধ্যমে জার্নালিষ্টস ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ৫১ সদস্য বিশিষ্ট গঠিত হয়।


ইয়ুথ জার্নালিষ্টস ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন কাদের জানান,এ সংগঠনটি অত্যন্ত সুনামের সহিত অর্ধযুগ পেরিয়ে দেশব্যাপী গৌরব অর্জন করছে। দৈনিক পূর্বদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম.কামাল উদ্দিন এ সংগঠনের সাথে দীর্ঘদিন সকল কাজে সার্বিক সহযোগিতা ও পাহাড়ে সংগঠনের হাল ধরে রাখায় তাকে কেন্দ্রীয় কমিটি সদস্য নির্বাচিত করা হয়েছে। তাই পার্বত্য চট্টগ্রামে এই সংগঠন আরো বেগবান ও শক্তিশালী হবে বলে কেন্দ্রীয় কমিটি মনে করেন। এ সংগঠন দেশব্যাপী সাংবাদিকদের মানউন্নয়ন ও তথ্য সংক্রান্ত বিভিন্ন প্রশিক্ষণ এর সার্বিক সহযোগিতা প্রদান করে থাকেন|


ইয়ুথ জার্নালিষ্টস ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্য এম.কামাল উদ্দিন জানান, তিনি দীর্ঘদিন ধরে এ সংগঠনের পার্বত্য চট্টগ্রাম থেকে প্রতিনিধিত্ব করে আসছেন। সংগঠনটির জন্য তার তেমন কোন ভূমিকা নেই বললেই চলে। তবে কেন্দ্রীয় কমিটি যখন যা বলতেন তখন তিনি সাড়া দিতেন। হয়তো কেন্দ্রীয় কমিটি তাকে ভাল মনে করেছেন তাই ৫১ সদস্য বিশিষ্ট কার্য নির্বহী কমিটিতে সদস্য নির্বাচিত করেছেন। তাকে এ সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সদস্য নির্বাচিত করায় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সকল সদস্যদের প্রতি চিরকৃতঞ্জ।


তিনি আরো জানানন, খুব শিগগিরই পার্বত্য অঞ্চলের ১শ’জন সাংবাদিককে তথ্য অধিকারের উপর প্রশিক্ষণের ব্যবস্থা করবেন ইয়ুথ জার্নালিষ্টস ফোরাম বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ