• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

যে কোন মূল্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপন প্রতিহত করা হবে—- সন্তু লারমা

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Sep 2014   Wednesday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা জুম্ম জাতির অধিকার আদায়ে আদিবাসী জুম্ম ছাত্র-ছাত্রীদের প্রকৃত শিক্ষা অর্জন করার গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন জুম্ম জনগনের কোন মতামত না নিয়ে এবং বিরোধীতার মুখে রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে বিশ্ববাসীকে দেখাতে চাইছে সরকার জুম্ম জাতির উন্নতির জন্য সব কিছুই উজাড় করে দিচ্ছে। আসলে এটা সরকারের এক ধরণের প্রতারণা। সরকার যদি কঠোর হয়ে এটা প্রতিষ্ঠা করতে চায়, তাহলে জুম্ম জনগণ তা যে কোন মূল্যে তা প্রতিহত করবে। বুধবার কাপ্তাই উপজেলা মিলনায়তনে পাহাড়ী ছাত্র পরিষদ কাপ্তাই থানা শাখার উদ্যোগে কর্ণফুলী ডিগ্রী কলেজ শাখার কাউন্সিল ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সন্তু লামা এসব কথা বলেন। সন্তু লারমা অভিযোগ করে আরও বলেন, সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে জুম্ম জনগনের অধিকার হরণ করছে। তিনি অনতিবিলম্বে পার্বত্য উন্নয়ন বোর্ড বাতিল করার দাবী এবং উন্নয়নের নামে সরকারের লোকজন অর্থ হাতিয়ে নিচ্ছে বলেও তিনি অভিযোগ আনেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাহাড়ী ছাত্র পরিষদ কাপ্তাই থানার সভাপতি একিংমং মারমা। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: দিলদার হোসেন, আঞ্চলিক পরিষদ সদস্য মনু চিং মারমা, আঞ্চলিক পরিষদ সদস্য ডা: নিলু কুমার তংচংগ্যা, জেএসএস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, রাইখালী হেডম্যান উচিংথোয়াই চৌধুরী বাবলু, পাহাড়ী ছাত্র পরিষদ নেতা ধন চাকমা প্রমুখ।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ