• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উপলক্ষে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jun 2018   Thursday

আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


জিমনেসিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। রাঙামাটি জেলা ইয়োগা এসেসিয়েশনের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মৌওলানা মোঃ শাহজাহান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, প্রাক্তন সিভিল সার্জন ডা. সুপ্রীয় বড়ুয়া, ইয়োগা এসেসিয়েশনের সাংগঠনি সম্পাদক দীলিপ নন্দী। স্বাগত বক্তব্য দেন ইয়োগা এসেসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আরফান আলী বক্তব্য রাখেন।


এর আগে “সুস্থদেহ- সুস্থমন, মানবজীবনে সুস্থতায় ইয়োগা” এই শ্লোগানে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা প্রশাসক কার্যালয় সামনে থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে জিমনেসিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রকার যোগ ব্যায়ামের কৌশল উপস্থাপন করা হয়।


সভায় বক্তারা বলেন, যোগ ব্যায়ামের প্রসারের ফলে শারীরিক ও আত্মিক উন্নয়ন সম্ভব। তাই শত ব্যস্ততার মাঝে কিছু সময় হলেও আমাদের যোগ ব্যায়াম করা উচিত। বক্তারা বলেন, একটি জাতি সুস্থ না থাকলে দেশ কখনো সুষ্ট থাকতে পারেনা। তাই শিশুকাল থেকেই তাদের যোগ ব্যায়ামের প্রতি আকৃষ্ট করতে হবে। বক্তরা বলেন, ব্যায়ামের ফলে মাদক থেকেও যুবদের দূরে রাখা সম্ভব।


উল্লেখ, যোগ-মেডিটেশনের বহুমুখী মনোদৈহিক উপকারিতা বিবেচনা করে ২০১৫ সালে জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে ২১ জুনকে ‘বিশ্ব যোগ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। পৃথিবীর ১৭৫টি দেশ দিবসটি পালনে সমর্থন দেয়। ২০১৫ সালে প্রথমবারের মতো ‘বিশ্ব যোগ দিবস’ উদযাপিত হয় মহাসমারহে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ