• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রামগড়ে তথ্য অফিসের প্রেস ব্রিফিং

রাগড় প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2018   Tuesday

রামগড় তথ্য অফিসের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 


জেলা তথ্য কার্যালয়ে অনুষ্ঠিত জেলা কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার শুরুতেই তার স্বাগত বক্তব্যে বর্তমান সরকারের নানা সাফল্যমূলক কর্মকান্ড তুলে ধরেন। সাংবাদিকদের পক্ষে আলোচনায় অংশগ্রহন করেন, রামগড় প্রেস ক্লাবের সভাপতি শ্যামল রুদ্র, সিটিজি জার্নাল সম্পাদক আবু বকর ছিদ্দিক, রামগড় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বেলার হোসাইন, কোষাধ্যক্ষ শুভাশীষ দাশ প্রমুখ।


প্রেস ব্রিফিং এ তথ্য কর্মকর্তা বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও রাজনীতিতে নারী পুরুষ সমতা নিশ্চিতের বিষয়ে বাংলাদেশ অনেক এগিয়েছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আমাদের অবস্থান দ্বিতীয়। গত পাঁচ বছরে কর্মক্ষেত্রে নারীর অবস্থান বেড়েছে ৩০ শতাংশ। মোট আর্থিক প্রতিষ্ঠানের ৭.২১ শতাংশের প্রতিষ্ঠানে প্রধান কর্মকর্তা হচ্ছেন নারী। রাজনৈতিক ক্ষমতায়নে নারীর অবস্থান দশম। রাজনীতিতে নারী-পুরুষ বৈষম্য কমিয়ে আনায় বাংলাদেশ‘ উইম্যান ইন পার্লামেন্টস গ্লোবাল অ্যাওয়ার্ড’ লাভ করেছে। ২০২৫ সালের মধ্যে রাজনীতিতে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহন নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত আছে। এ ছাড়া বৈদেশিক কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন, বিদ্যুত ও গ্যাস, কৃষি, খাদ্য ও শিল্প, তথ্য প্রযুক্তি ও ডিজিটাল সেবা, রেল যোগাযোগ, নৌ যোগাযোগ, সড়ক ও স্থানীয় যোগাযোগ অবকাঠামো, সামাজিক সুরক্ষা, ভূমিহীনে ভূমিদান, মহিলা ও শিশু উন্নয়ন প্রভৃতি বিষয়ে সবিস্তারে বর্ননা করেন।


উন্নয়নশীল দেশের মর্যাদা প্রসঙ্গে তিনি বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলর (ইকোসক) মানদন্ড অনুযায়ী স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরনের জন্য একটি দেশের মাথাপিচু আয় কমপক্ষে ১২৩০ মার্কিন ডলার হতে হয়। আমাদের ১৬১০ মার্কিন ডলার। মানবসম্পদ সূচক ৭২.৯ । দরকার ৬৬। অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে ৩২ এর নীচে থাকতে হয়, বাংলাদেশের রয়েছে ২৪.৮।

 

উল্লেখ্য, তিনটি সূচকের যে কোন দুইটি অর্জন করলেই উন্নয়ন শীল দেশের মর্যাদা পাওয়া যায়। বাংলাদেশ তিনটিই অর্জন করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ