• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

খাগড়াছড়িতে ভ্রাম্যমান আদালতের ঝুকিপূর্ন বসত ও দোকান উচ্ছেদ

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jun 2018   Thursday

বেশ কিছুদিন ধরে পাহাড়ে ভারি বৃষ্টিপাট হচ্ছে। পাশাপাশি পার্বত্যাঞ্চলে বেড়ে চলছে পাহাড় ধসের ঝুকিঁ। স্থানীয় প্রশাসন পাহাড় ধস থেকে জানমালের রক্ষা জন্য ঝুকিতেঁ থাকা মানুষদের নিরাপদ স্থানে ছড়ে যাওয়া নির্দেশ দেয়। তারপরও বহু পরিবার ঝুকিঁ নিয়ে বাড়িতেই অবস্থান করছে। শেষ পর্যন্ত খাগড়াছড়ি জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত বসিয়ে ঝুকিতেঁ থাকা মানুষদের উচ্ছেদ করেছে।

 

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা ইউএনও মোঃ আবুল হাশেম     খাগড়াছড়ি জেলা সদরের ন্যান্সি বাজার এলাকায় খাগড়াছড়ি-দিঘীনালা সড়কের পাশে অবৈধভাবে বসবাস করছে বেশ কিছু পরিবার। তারা রীতিমত দোকান খুলে দিব্যি ব্যবসাও করছে। গত কয়েকদিনের ভারি বৃষ্টিতে পাহাড় ধসে এই পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান ঝুকিঁর মধ্যে ছিল। জেলা প্রশাসন ঝুকিতেঁ থাকা পরিবারগুলোকে নিরাপদ স্থানে ছড়ে যাবার জন্য জেলা শহর ও এর আশেপাশে এলাকায় মাইকিং করে। শেষ পর্যন্ত প্রশাসনের সিদ্ধান্তে অত্যন্ত ঝুকিতেঁ থাকা ন্যান্সি বাজার এলাকার ১০টি বসত ঘর ও ২০ টি ব্যবসা প্রতিষ্ঠান ভ্রাম্যমান আদালত বসিয়ে উচ্ছেদ করে।

 

যারা উচ্ছেদের শিকার হয়েছেন তাদের অভিযোগ, উচ্ছেদের আগে তাদেরকে কোন নোটিশ দেওয়া হয়নি। যদি সময় দেওয়া হতো তাহলে তারা অন্যত্র চলে যেতে পারতেন।

 

খাগড়াছড়ি সদর উপজেলা  নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন বলে গত কয়েক দিনের বৃষ্টিতে প্রান হানি না ঘটলেও বেশ কয়েকটি স্থারে পাহাড় ধব হয়েছে। তাছাড়া পাহাড়ের পাদদেশে বসবাসকারী নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। সরে না যাওয়ার কারনে প্রশাসনের সিদ্ধানে এ উচ্ছেদ অভিযান। এ অভিযান অব্যহ্ত থাকবে বলে ও জানান এ কর্মকর্তা।

 

খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল ইসলাম বলেন পাহাড়েরর পাদদেশে ঝুকি পূর্ন স্থানে বসবাসকারীদের প্রাণ হানি থেকে রক্ষা করতে এ উচ্ছেদ অভিযান।

 

বর্ষায় বৃষ্টি হলে পাহাড় ধসের ঝুকিঁ বেড়ে যায়। প্রশাসন ঝুকিতেঁ থাকা বাসিন্দাদের অন্যত্র ছড়িয়ে যাবার অনুরোধ করলেও তারা তা শোনেনা। ফলে প্রাণহানির শঙ্কা সব সময় থেকেই যায়। আর প্রশাসন যদি পাহাড় ধসের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর থাকে তাহলে প্রাণহানীর সম্ভাবনা কমে যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ