• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Sep 2014   Saturday

শনিবার আহলে সুন্নাত ওয়াল জামাত রাঙামাটি জেলা সমন্ময় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সন্মেলনে অধ্যক্ষ আল্লামা নুরুল আলম হেজাজীকে প্রধান উপদেষ্টা করে ৫১সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং অধ্যক্ষ আল্লামা হাফেজ ক্বারী নজরুল ইসলাম নঈমীকে সভাপতি ও এম এ মুস্তফা হেজাজীকে সদস্য-সচিব করে ১০১সদস্যের জেলা সমন্ময় কমিটি গঠন করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন পার্বত্যাঞ্চলের প্রবীন ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ আল্লামা নুরুল আলম হেজাজী। প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য আল্লামা সৈয়দ মছিহুদ্দৌল্লাহ। বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় সমন্ময়ক এড. জাহাঙ্গীর আলম, রাঙামাটি সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হাফেজ ক্বারী নজরুল ইসলাম নঈমী। স্বাগত বক্তব্য রাখেন আহলে সুন্নাত সম্মেলন সংস্থা(ওএসি) রাঙামাটি জেলার আহবায়ক এম এ মুস্তফা হেজাজী।ওএসি’র সদস্য-সচিব মোঃ আখতার হোসেন চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শামীম জাহাঙ্গীর, জেলা গাউছিয়া কমিটির সভাপতি হাজী আবু তাহের, সাধারন সম্পাদক হাজী হাবিবুর রহমান চৌধুরী সেলিম, আব্দুল্লাহ ফকির আবদতুস সাত্তার, ধর্মপুর দরবারের মাহফুজ উদ্দিন,গাউছিয়া হক ভান্ডারীর পক্ষে কাজী শামসুল আলম ভান্ডারী, মাওলানা শফিউল আলম আল-ক্বাদেরী, জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতি রাঙামাটি জেলার সম্পাদক মাওলানা ক্বারী ওসমান গনি চৌধুরী, মাওলানা সেকান্দর হোসেন আল-ক্বাদেরী, আরটিভি রাঙামাটি জেলা প্রতিনিধি ইয়াছিন রানা সোহেল, জাকের পার্টি সভাপতি জামশেদ আহম্মেদ চৌধুরী, আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশনের পক্ষে লেহাজ উদ্দিন সরদার, আবু জাফর, মমতাজ মিয়া, মোজাম্মেল হক, এনামুল হক ভান্ডারী, পৌর গাউছিয়া কমিটির সভাপতি মোজাহেরুল ইসলাম ওয়াসিম প্রমুখ। সন্মেলেনের মাধ্যমে অধ্যক্ষ আল্লামা নুরুল আলম হেজাজীকে প্রধান উপদেষ্টা করে ৫১সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং অধ্যক্ষ আল্লামা হাফেজ ক্বারী নজরুল ইসলাম নঈমীকে সভাপতি ও এম এ মুস্তফা হেজাজীকে সদস্য-সচিব করে ১০১সদস্যের জেলা সমন্ময় কমিটি গঠন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য আল্লামা সৈয়দ মছিহুদ্দৌল্লাহ বলেছেন, সুন্নীদের নাম ব্যবহার করে আইএস জঙ্গীরা সুন্নীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রকৃতপক্ষে এরা ইয়াহুদি-খ্রীষ্টানদের এজেন্ট এবং লা-মাজহাবী। তাদের সাথে সুন্নীদের কোনো সম্পৃক্ততা নেই তিনি বলে মন্তব্য করেন
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ