• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে কৃষকদের সহজলভ্য ঋনের সেবা পেতে ব্যাংক প্রধানদের সাথে পরামর্শক কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 May 2018   Tuesday

স্থানীয় কৃষকদের কাছে ঋনের সেভা সহজলভ্য করার লক্ষে অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মঙ্গলবার রাঙামাটিতে দিন ব্যাপী পরামর্শক কর্মশালার আয়োজন করা হয়েছে। 

 

বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিলের আয়োজনে সংস্থাটির সন্মেলন কক্ষে দিন ব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এসএম শফি কামাল। গ্রীনহিলের চেয়ারপার্সন টুকু তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রীতা চাকমা। স্বাগত বক্তব্যে রাখেন গ্রীনহিলের প্রকল্প ম্যানেজার লালসোয়াক লিয়ানা পাংখোয়া। কর্মশালায় প্রকল্পের কার্যক্রম সর্ম্পকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেন প্রকল্পের কর্মসূচী ব্যবস্থাপক কাম টীম লিডার অমূল্য ধন চাকমা। কর্মশালায় রাঙামাটির বিভিন্ন ব্যাংকের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধিসহ কৃষক ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা অংশ নেন।


কর্মশালায় বক্তারা পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক কৃষকরা যাতে বিভিন্ন ব্যাংকের কাছ থেকে সহজ শর্তে কৃষি ঋণ পায় তার জন্য আরো ব্যাংকগুলোর শর্তসমূহ আরো সহজলভ্য করতে এবং কৃষকদের উৎপাদিত পণ্য যাতে সঠিকভাবে বিক্রি করে অর্থিকভাবে লাভ হয়ে স্বালম্বী হয়ে উঠতে তার সচেতনা সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন।


উল্লেখ্য, হেলভেটাস সুইসইন্টার-কোঅপারেশন বাংলাদেশ-এর আর্থিক ও কারিগরী সহযোগিতায় গ্রীনহিলের সহায়তায় গ্রামীণ জনগোষ্ঠীর সামাজিক, প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় রাঙামাটি সদর ও নানিয়ারচর উপজেলার ৬টি ইউনিয়নে এই প্রকল্পের কাজ চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ