• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যার ভবনের ভিত্তি প্রস্তর উদ্ধোধন

রাজস্থলী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 May 2018   Saturday

রাঙামাটির রাজস্থলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যার তিনতলা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।


স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বাস্তবায়নে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ তিনতলা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।


এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার সিভিল সার্জন ডা: শহীদ তালুকদার, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, জেলা পরিষদের সদস্য চানমনি তনঞ্চগ্যা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ক্রয়সুইউ মারমা, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ এস.এম মাহাবুবুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি উবাচ মারমা, সাধারণ সম্পাদক পুচিংমং মারমা, মহিলা এমপি প্রতিনিধি লংবতি ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক রেঅংগ্যা মারমা, ইউপি চেয়ারম্যান সুশান্ত প্রসাদ তঞ্চঙ্গ্যা, উথান মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা প্রমুখ।


উদ্ধোধনকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন,বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পার্বত্য অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং কৃষি’সহ বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নতি সাধিত হচ্ছে। পাহাড়ে এখন নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হচ্ছে, এর সুফল ভোগ করছে পার্বত্য এলাকায় সকল সম্প্রদায়ের জনসাধারণ।


তিনি আরো বলেন, প্রান্তিক এলাকার মানুষ যাতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয় সে জন্য বর্তমান সরকার প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। তাই পূর্বের তুলনায় জনসাধারন এখন অনেক বেশি স্বাস্থ্য সেবা পাচ্ছে।


পরিষদ চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। জনগনের কল্যানে সর্বদা এই সরকার কাজ করে চলেছে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের যে কোন উন্নয়নে এই সরকারের আন্তরিকতার অভাব থাকেনা। যকনই পার্বত্য অঞ্চলের উন্নয়নে যে কোন প্রকল্প তার কাছে উত্থাপন করা হয় তা তিনি আন্তরিকতার সাথে পাশ করান। তিনি পার্বত্যবাসীর প্রতি খুবই আন্তরিক। এই আন্তরিকতা অব্যাহৃত রাখতে তিনি পার্বত্যবাসীকে জননেত্রীর পাশে থাকার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ