• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

শক্তিমানসহ ৬ জনের নিহতের ঘটনায় খাগড়াছড়িতে শোক সভা

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2018   Tuesday

সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমাসহ ৬ জনের নিহতের ঘটনায় মঙ্গলবার খাগড়াড়িতে শোক সভা করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা)।

 

খাগড়াছড়িতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শোক সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা পেলে। এসময় সংগঠনটির রাজনৈতিক বিষয়ক সম্পাদক ভিভুরঞ্জন চাকমা, কেন্দ্রীয় সদস্য দুর্গারানী চাকমা,উজ্জ্বল ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা শাখার সদস্য চিত্র বিকাশ চাকমা ও খাগড়াছড়ি জেলা সভাপতি আরদ্য লাল খীসা প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সভায়  দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমা ও তার শেষকৃত্যানুষ্ঠানে যাবার পথে ইউপিডিএফ (গনতান্ত্রিক) এর আহবায়ক তপন জ্যোতি চাকমা বর্মাসহ অপর ৫ জনের নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়।

 

সভায় বক্তারা শোককে শক্তিতে পরিনত করে প্রতিক্রিয়াশীল ও ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীদের প্রতিহত করার আহবান জানায়।  পাশাপাশি বক্তারা  ইউপিডিএফকে নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ