• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটিতে ডাকা ৪৮ ঘন্টার হরতাল স্থগিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 May 2018   Monday

প্রশাসনের আশ্বাসের পর রাঙামাটি জেলায় ৪৮ ঘন্টার সকাল-সন্ধ্যা হরতাল স্থগিত করেছে পার্বত্য বাঙালী ছাত্র পষিদ ও নাগরিক পরিষদ।

 

জেলার নানিয়ারচরের বেতছড়ি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মাইক্রোবাস চালক মোঃ সজিব নিহতের প্রতিবাদে,অপহৃত তিন বাঙালীকে নিঃশর্ত মুক্তি ও পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ঘোষনার দাবীতে এ হরতাল ডাকা হয়।


হরতালের কারনে রাঙামাটি থেকে দুরপাল্লা রুটে যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে শহরের অভ্যন্তরীণ রুটে মোটর সাইকেল ও সিএনজিসহ অন্যান্য যানবাহন চলাচল করছে। সকালের দিকে শহরে দোকাপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে খুলেছে। দুপুরে হরতাল স্থগিতের ঘোষনার পর দুরাপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়। এছাড়া স্কুল-কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে কার্যক্রম স্বাভাবিকভাবে চলেছে। হরতালের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।


পার্বত্য ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম জানান, সংগঠনের কেন্দ্রীয় পূর্ব ঘোষিত অনুযায়ী রাঙামাটি জেলায় আজ সোমবার ভোর ৬টা থেকে ৪৮ ঘন্টার সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্নভাবে পালিত হচ্ছে। শহরের বিভিন্ন স্থানে পিকেটিং চলছে। তবে কলেজ গেইট ও মানিক এলাকায় পুলিশ পিকেটেং এর সময় বাধা দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।


রাঙামাটি কতোয়ালী থানার উপ-পরিদর্শক সরোজিৎ বড়ুয়া জানান, হরতাল শান্তিপূর্নভাবে পালিত হয়েছে। হরতাল সমর্থনকারী পিকেটারদের কোথাও পিকেটিং করতে দেখা যায়নি। শহরের গুরুত্বপূর্ন স্থানে পুলিশ ফোর্স মোতায়েন ছিল।


পার্বত্য নাগরিক কমিটির রাঙামাটি জেলা আহ্বায়ক নূরজাহান বেগম স্থগিতের বিষযটি নিশ্চিত করে জানান, প্রশাসন থেকে আশ্বাস পাওয়ার পর রাঙামাটিতে ডাকা ৪৮ ঘন্টার হরতাল স্থগিত করা হয়েছে।

 

বাঘাইছড়িতে হরতাল পালিত:
পার্বত্য বাঙারী ছাত্র পরিষদের ডাকা প্রথম দিন সোমবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শান্তি পূর্নভাবে  হরতাল পালিত হয়েছে। বাঙ্গালী ছাত্র পরিষদের নেতা ও কর্মিরা সকালে বিভিন্ন পয়েণ্টে টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা গেছে। হরতালের কারণে উপজেলার সড়ক ও নৌ পথে কোন যানবাহন চলাচল করেনি ও দোকানপাট বন্ধ ছিল।


উল্লেখ্য, শুক্রবার দুপরে নিহত শক্তিমানের শেষকৃত্য অনুষ্ঠানে খাগড়াছড়ির মহালছড়ি থেকে যোগদান করতে যাওয়ার সময় বেতছড়ি এলাকায় দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে গণতান্ত্রিক ইউপিডিএফের প্রধান তপন জ্যোতি চাকমা ওরফে বর্মা, মাইক্রোবাস চালক মোঃ সজীবসহ ৫ জন নিহত হন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ