• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটিতে টেকসই বন ও জীবিকা প্রকল্পের কর্মকাঠামো পরিকল্পনা বিষয়ক কর্মশালার আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Apr 2018   Wednesday

বুধবার রাঙামাটিতে টেকসই বন ও জীবিকা(সুফল) প্রকল্পের কর্মকাঠামো পরিকল্পনা বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়।


কর্মশালায় অংশগ্রহনকারীরা টেকসই বন ব্যবস্থাপনা লক্ষ্যে অবক্ষয়িত বনাঞ্চলে পুনরুদ্ধার ও ন্যাড়া পাহাড়কে সবুজ বনায়নে আচ্ছাদিত করতে হলে পার্বত্য চট্টগ্রামে যে আইন রয়েছে তার সাথে সংগতি রেখে স্থাণীয় জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানসহ বনের উপর নির্ভশীল লোকজনদের সম্পৃক্ত করতে হবে বলে সুপারিশ করেন। তা না হলে এ প্রকল্পের সফলতা আসবে না।


রাঙামাটি সরকারী পর্যটন মোটেল হল রুমে আয়োজিত সুফল প্রকল্পের কাঠামো পরিকল্পনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম কুমার চাকমা। অরণ্যেক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইশতিয়াক উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্যে রাখেন সুফল প্রকল্পের টিম লিডার ড. এম জাকির হুসাইন, বিএফডি’র তত্বাবধায়ক রাকিবুল হাসান মুকুল, ইএনডিপি-সিএইচডিপি’র প্রকল্প ব্যবস্থাপক প্রসেনজিৎ চাকমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেষ্ট্রি বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ কামাল হুসাইন। স্বাগত বক্তব্যে রাখেন পার্বত্য চট্টগ্রাম বন বিভাগের রাঙামাটির বন সংরক্ষক সালাউদ্দিন পাটেয়ারী। কর্মশালায় বন বিভাগের কর্মকর্তা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পার্বত্য চট্টগ্রাম গ্রামাীণ সাধারণ বন নেটওয়ার্কের নেতৃবৃন্দ অংশ নেন। কর্মশালায় অংশ গ্রনকারীদের দলগত উপস্থাপন ছাড়াও উন্মুক্ত আলোচনা করা হয়।


কর্মশালায় বলা হয়, পার্বত্য চট্টগ্রামে টেকসই বন ব্যবস্থাপনার লক্ষ্যে অবক্ষয়িত বনাঞ্চল পুনরুদ্ধার, ন্যাড়া পাহাড়গুলো সবুজ বনায়নে আচ্ছাদিত করা, বন নির্ভশীল জনসাধারনের কেটসই বিকল্প জীবিকায়ন নির্ধারণ ও কার্যক্রম এবং বন বিভাগ ও বন নির্ভর জনগোষ্ঠীর সমন্বয়ে প্রাতিষ্ঠানিক কাঠামো নিরুপনে সংশ্লিষ্টদের মতামত নিয়ে এ সফল প্রকল্পের কার্যক্রম গ্রহন করা হবে।

 

উল্লেখ্য, বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ ফরেষ্ট ইনভেষ্টমেন্ট প্রোগ্রাম ইনভেষ্টমেন্ট প্লান প্রিপারেশন(এফআইপি) এ প্রকল্প বাস্তবায়ন করবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ